
জুলাই 4, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী দুধকুমার নদের চরে কাদায় আটকে থাকা অজ্ঞাতপরিচয় (প্রায় ৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মরদেহটি ভারতের নাগরিকের বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের চর খোঁচাবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, দুধকুমার নদের পানি […]

জুলাই 4, 2026
ফজলুল করিম ফরাজী কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাসবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী (৪০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে […]

জুলাই 3, 2026
মোঃ মাইদুল ইসলাম । ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. সোহাগ মন্ডল (২১) নামে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে চোরাই মালামালের মূল মালিক ও অভিযুক্ত […]

জুলাই 2, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে মাহমুদা আক্তার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মাহমুদা উপজেলার টেংরার ভিটা গ্রামের ময়নাল হোসেনের স্ত্রী। তার দুইটি শিশু সন্তান রয়েছে, যার মধ্যে একটির বয়স মাত্র ছয় মাস। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে রান্নার সময় চুলায় বেশি জ্বালানি ব্যবহার করাকে […]

জুলাই 2, 2026
ডেস্ক নিউজ এইচএসসি–২০২৬ পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও সেবার লক্ষ্যে হেল্প ডেস্কের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা। পরীক্ষাকেন্দ্রের সামনে স্থাপিত এই হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি, কলমসহ প্রয়োজনীয় ছোটখাটো শিক্ষা উপকরণ এবং বিভিন্ন তথ্য ও দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী […]

জুলাই 2, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন ‘রাজারহাট ইসলামিয়া মডেল মাদ্রাসা’য় আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব। শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলের পরিচিতি এবং পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কোমলমতি শিক্ষার্থীদের পরিচিত ও অপরিচিত বিভিন্ন মৌসুমী […]

জুলাই 1, 2026
ফজলুল করিম ফারাজী কুড়িগ্রামে জ্বালানি সংকট ও রান্নার ব্যয় কমানোর উদ্দেশ্যে পরিত্যক্ত মোবিল ব্যবহার করে একটি বিকল্প চুলা তৈরি করেছেন স্থানীয় উদ্ভাবক মো. রিয়াজুল ইসলাম। তার এই উদ্ভাবন স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহৃত মোবিল পোড়ানোর আগে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। উলিপুর উপজেলার থেতরাই বাজার […]

জুলাই 1, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের রৌমারী সীমান্তের ভুন্দুরচর শূন্যরেখায় টানা ১৭ দিন অবস্থান করার পর তিন যুবককে আর দেখা যাচ্ছে না। তাদের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। বুধবার সকালে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান সাংবাদিকদের বলেন, ভোর থেকে ওই তিন যুবককে শূন্যরেখায় আর দেখা যাচ্ছে না। তারা কোথায় […]

জুলাই 1, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের রৌমারীতে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবু মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) বিকেলে রৌমারী বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে রাজিবপুর উপজেলার বাসিন্দা মো. রফিকুল ইসলামের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলটি চুরি হয়। ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রৌমারী থানা […]

জুলাই 1, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। তবে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের […]