ডেস্ক নিউজ
এইচএসসি–২০২৬ পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও সেবার লক্ষ্যে হেল্প ডেস্কের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা।
পরীক্ষাকেন্দ্রের সামনে স্থাপিত এই হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি, কলমসহ প্রয়োজনীয় ছোটখাটো শিক্ষা উপকরণ এবং বিভিন্ন তথ্য ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখার সভাপতি মু. আবিদুর রহমান সাজিদ, সেক্রেটারি রাকিবুল হাসান রনি এবং কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মু. আবিদুর রহমান সাজিদ বলেন, “এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। পরীক্ষার্থীরা যেন নির্ভার ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই হেল্প ডেস্কের আয়োজন। পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য, দিকনির্দেশনা, বিশুদ্ধ পানি, কলমসহ ছোটখাটো জরুরি সহায়তা দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই উদ্যোগ সম্পূর্ণ মানবিক ও সেবামূলক। আমরা সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করছি এবং সবার কাছে দোয়া চাই।”






