বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

জুলাই 8, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে আবারও দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। পানির উচ্চতা হঠাৎ বেড়ে যাওয়ায় তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরের নিচু এলাকায় পানি প্রবেশ শুরু হয়েছে। এতে নদী তীরবর্তী মানুষের মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (৮ জুলাই) কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ […]

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

জুলাই 8, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বলদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বলদিপাড়া এলাকার সাইদুর রহমান (৭০) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)। স্থানীয়দের ভাষ্য, দুপুরে রাবেয়া বেগম বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়া টিনের ঘরের বেড়ায় […]

কুড়িগ্রামে জাল নোট নিয়ে সীমান্তে মাদক কিনতে গিয়ে আটক ১

জুলাই 7, 2026

মোঃ মাইদুল ইসলাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশি জাল নোট নিয়ে ভারতীয় সীমান্ত এলাকায় মাদক কেনার প্রস্তুতিকালে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোট জব্দ করা হয়েছে। রোববার (৬ জুলাই) রাত ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার সংলগ্ন ভারতীয় সীমান্তগামী কাঁচা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে […]

কুড়িগ্রামে ব্রাজিলের হারে ভেঙে পড়লেন সমর্থক, হার্ট অ্যাটাকে হাসপাতালে ভর্তি

জুলাই 6, 2026

ডেস্ক নিউজ বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের বিদায়ের হতাশা যেন সহ্যই করতে পারলেন না কুড়িগ্রামের এক সমর্থক। দলের পরাজয়ের পর হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আলমগীর হোসেন (৩৫)। আলমগীর হোসেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা। রোববার (৫ জুলাই) গভীর রাতে অনুষ্ঠিত ম্যাচটি তিনি নিজ বাড়িতে বন্ধু ও স্থানীয় ব্রাজিল […]

ভূরুঙ্গামারীতে অটোভ্যানে ১৪ কেজি ভারতীয় গাঁ*জা উদ্ধার, আটক ২

জুলাই 6, 2026

মোঃ মাইদুল ইসলাম । ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোভ্যানের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার জামতলা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার চালানটি উদ্ধার করা হয়। আটকরা হলেন উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা […]

৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

জুলাই 5, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজারহাটে ছয় বছর বয়সী এক শিশুকে মিষ্টির খাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে নারায়ণ চন্দ্র (৭০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনয় অ‌ভিযুক্ত নারায়ণকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে রাজারহাট পুলিশ। নারায়ণ […]

নাগেশ্বরীতে বন্যাকবলিত এলাকায় ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

জুলাই 5, 2026

সিয়াম শাহরিয়ার সৃজন । হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্মের উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাম্পেইনে শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়স্ক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। […]

রাজারহাটে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, ঠিকাদারের শাস্তির দাবি

জুলাই 5, 2026

মো: কাজল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সোনালী ব্যাংক মোড় থেকে ফরকেরহাট হয়ে আনন্দবাজার পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সড়ক সংস্কার সম্পন্ন এবং দায়িত্বে অবহেলাকারী ঠিকাদারের শাস্তির দাবিতে মানববন্ধন ও গণবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ১১টায় রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে রেল-নৌ যোগাযোগ ও […]

কুড়িগ্রামে তীব্র নদীভাঙন মোকাবিলায় নিরলস কাজ করছে পানি উন্নয়ন বোর্ড

জুলাই 5, 2026

আশির্বাদ রহমান টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার পর এখন পানি কমতে শুরু করলেও জেলার বিভিন্ন এলাকায় তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। বসতভিটা, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কার মধ্যে ক্ষয়ক্ষতি কমাতে মাঠপর্যায়ে জরুরি ভিত্তিতে কাজ করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পানি উন্নয়ন […]

নাগেশ্বরীর কচাকাটায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

জুলাই 4, 2026

মো. আবু সাঈদ ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজার সংলগ্ন ৪ নম্বর ওয়ার্ডে প্রায় ২ কিলোমিটার সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন এ সড়কে নির্ধারিত মানের পরিবর্তে নিম্নমানের ইটের খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে, ফলে নির্মাণকাজের গুণগত মান নিয়ে এলাকাজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে […]