বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীর কচাকাটায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মো. আবু সাঈদ ইসলাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজার সংলগ্ন ৪ নম্বর ওয়ার্ডে প্রায় ২ কিলোমিটার সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন এ সড়কে নির্ধারিত মানের পরিবর্তে নিম্নমানের ইটের খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে, ফলে নির্মাণকাজের গুণগত মান নিয়ে এলাকাজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটি এলাকার হাজারো মানুষের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম। উন্নয়ন প্রকল্পের আওতায় সংস্কার কাজ শুরু হলেও শুরু থেকেই নির্মাণসামগ্রীর মান নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

অভিযোগ অনুযায়ী, প্রকল্পের সিডিউলে ১ নম্বর ইটের খোয়া ব্যবহারের কথা থাকলেও বাস্তবে ২ ও ৩ নম্বর মানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, এসব খোয়া হাতে বা সামান্য চাপেই ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। এছাড়া প্রয়োজনীয় পরিমাণের তুলনায় কম খোয়া ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এছাড়া রাস্তার বেড ও ফিলিংয়ের কাজে উন্নতমানের বালুর পরিবর্তে নিম্নমানের সাদা বালু ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, এভাবে কাজ সম্পন্ন হলে সামান্য বৃষ্টিতেই কিংবা ভারী যানবাহনের চাপে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, “সরকারের উন্নয়ন প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দায়সারাভাবে কাজ করা হচ্ছে। আমরা প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন অসৌজন্যমূলক আচরণ করেন। এভাবে কাজ চলতে থাকলে কয়েক মাসের মধ্যেই রাস্তার অবস্থা খারাপ হয়ে যাবে।”

এলাকার সচেতন মহলের অভিযোগ, নির্মাণকাজে যথাযথ তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছেমতো নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করছে। তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে কাজের মান যাচাই, সিডিউল অনুযায়ী নির্মাণকাজ নিশ্চিত এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]