
জুলাই 14, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুলিশের গতিবিধি নজরদারিতে রাখতে বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগে দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা, চারটি সিসিটিভি ক্যামেরা, একটি ল্যাপটপ, একটি ডিভিআর, ৪৩ ইঞ্চি মনিটর, দুটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা […]

জুলাই 14, 2026
মো. মশিউর রহমান বিপুল । হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে সরকারি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জান্নাত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার ডাংঘাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জান্নাত […]

জুলাই 14, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে চলাচলকারী ফেরি ‘কুঞ্জলতা’ সার্ভে সনদ নবায়ন ও ডকিং মেরামতের জন্য চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ফেরিটি ডকইয়ার্ডের উদ্দেশ্যে যাত্রা করে। ফলে এই নৌপথে বর্তমানে ‘কদম’ নামের একমাত্র ফেরি দিয়ে যানবাহন পারাপার চলছে। ফেরির সংখ্যা একটিতে নেমে আসায় চিলমারী ঘাটে পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকার […]

জুলাই 14, 2026
ডেস্ক নিউজ টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তারা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে পরীক্ষা স্থগিতের দাবিতে স্লোগান দেন এবং […]

জুলাই 13, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাইফান (দেড়) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কেবলকৃষ্ণ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাইফান মহিদেব কাচারি এলাকার লিমন মিয়ার ছেলে। চার দিন আগে মায়ের সঙ্গে সে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকাল […]

জুলাই 10, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের খালের ওপর নির্মিত সেতুর দুই প্রান্তের সংযোগ সড়ক ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের হাজারো মানুষ। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা ভারী বর্ষণের কারণে ৯৬ মিটার দীর্ঘ কাশিয়াবাড়ী সেতুর দুই প্রান্তের সংযোগ সড়কের […]

জুলাই 9, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার তালগাছের চারা রোপণের কর্মসূচি শুরু করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পৌরসভার কুটি পয়ড়াডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের পাশে প্রতীকীভাবে দুটি তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর […]

জুলাই 9, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বদিজামাপুর এলাকায় ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবেদ আলী (৩৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার বদিজামাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এক ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার […]

জুলাই 9, 2026
মোঃ মাইদুল ইসলাম । ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানি গ্রামে গ্রীনহাউজ (তাপপ্রতিরোধী তারজালি বেষ্টনী) পদ্ধতিতে অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক ছোট-বড় আকারের গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন-এর উপস্থিতিতে ভূরুঙ্গামারী থানার […]

জুলাই 9, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম সদর উপজেলার ৮ নম্বর পাঁচগাছী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো. হোসাইন আহম্মেদের লাইসেন্স বাতিল করেছে সরকার। বাল্যবিবাহ নিবন্ধনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৪ সালের ২০ অক্টোবর মো. হোসাইন আহম্মেদ মুসলিম বিবাহ […]