
জুলাই 18, 2026
আশির্বাদ রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ৯টায় কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন […]

জুলাই 18, 2026
মোঃ মাইদুল ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে জুলাই ২০২৬ থেকে জুলাই ২০২৭ মেয়াদের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। শনিবার (১৮ জুলাই) নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবগঠিত কমিটিতে […]

জুলাই 18, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত ছেলে মো. মিজানুর রহমান শামিম (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই শামিম আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দন কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা […]

জুলাই 17, 2026
মোঃ মাইদুল ইসলাম । হামার কুড়িগ্রাম জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘আন্তঃউপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রশিবির আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং ৫ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফেরদৌস হোসেন। […]

জুলাই 17, 2026
মোঃ মাইদুল ইসলাম । হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে পোল্ট্রি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির অভিযোগে কথিত মাদক সম্রাজ্ঞী মর্জিনা আক্তার ওরফে গেন্দি (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক মোট […]

জুলাই 16, 2026
মো. মশিউর রহমান বিপুল | Hamar Kurigram কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬। এ উপলক্ষে শ্রীশ্রী রাধা নামহট্ট (ইস্কন) মন্দিরের ভক্তবৃন্দের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রথযাত্রার শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের […]

জুলাই 16, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামে ৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬ এ পদকজয়ী অ্যাথলেট, কোচ ও ম্যানেজারকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলার কৃতি খেলোয়াড়দের এই সম্মাননা দেওয়া হয়। এবারের জাতীয় প্রতিযোগিতায় কুড়িগ্রামের হয়ে সাফল্য অর্জন করেন আদিলা আক্তার অনিকা, ইতি রানী ও রাব্বি ইসলাম। আদিলা আক্তার […]

জুলাই 16, 2026
ডেস্ক নিউজ জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘অদম্য জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখা। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল […]

জুলাই 16, 2026
ডেস্ক নিউজ যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে পালিত হয়েছে জুলাই শহিদ দিবস। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম প্রেস ক্লাব, এনসিপিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদদের […]

জুলাই 15, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার তিলাই মোড়ে সড়ক দুর্ঘটনায় মোছাঃ রাশেদা খাতুন (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার তিলাই স্কুলের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা খাতুন দক্ষিণ ছাট গোপালপুর শালমারা গ্রামের বাসিন্দা ও মোঃ রুস্তম আলীর স্ত্রী। […]