বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়া মাদকাসক্ত ছেলে ফুলবাড়ী থেকে গ্রেফতার

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত ছেলে মো. মিজানুর রহমান শামিম (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই শামিম আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দন কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল্লাহিল জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৬ জুলাই ২০২৬ ভোরে নাগেশ্বরী পৌরসভার বলদিটারী গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মাদকের টাকা না পেয়ে শামিম ধারালো অস্ত্র নিয়ে বৃদ্ধা মায়ের শয়নকক্ষের তালা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এতে ঘরের আসবাবপত্র, ব্যবসায়িক মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ঘটনার পর ভুক্তভোগী মা মোছা. আফরোজা বেগম (৬৫) বাদী হয়ে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনে আসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই ঘরের মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণালঙ্কার চুরি করতেন। এছাড়া গত ২ জুলাই ছোট ভাই মোস্তাফিজার রহমান শাকিলকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 6

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]