বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

চরের অর্থনীতিতে নতুন আশার আলো, গবাদিপশু পালনে বদলাচ্ছে কুড়িগ্রামের জীবন

জুলাই 22, 2026

ডেস্ক নিউজ বন্যা, নদীভাঙন, খরা আর অনিশ্চিত কৃষির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকা কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের জীবনযাত্রায় নতুন সম্ভাবনার নাম এখন গবাদিপশু পালন। কৃষি থেকে কাঙ্ক্ষিত আয় না হওয়ায় জেলার শত শত চরবাসী গরু, ছাগল, হাঁস-মুরগি পালনকে প্রধান জীবিকা হিসেবে বেছে নিয়েছেন। এতে একদিকে যেমন পরিবারের আয় বাড়ছে, অন্যদিকে দুর্যোগ মোকাবিলায়ও তৈরি হচ্ছে আর্থিক […]

৩ বছরেও চালু হয়নি ১১ কোটি টাকার পানি প্রকল্প, বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত উলিপুরবাসী

জুলাই 22, 2026

জুয়েল রানা | Hamar Kurigram কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় সুপেয় পানি সরবরাহের জন্য প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত চারটি গভীর নলকূপ, পাম্প হাউস ও প্রায় ৩৩ কিলোমিটার পাইপলাইন নির্মাণের তিন বছর পার হলেও এখনো চালু হয়নি প্রকল্পটি। ফলে কোটি টাকার অবকাঠামো তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকলেও বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন পৌরসভার হাজারো বাসিন্দা। সরেজমিনে […]

দাম বেড়েছে, মান কমেছে- সোনাহাট স্থলবন্দর দিয়ে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুলাই 22, 2026

ডেস্ক নিউজ দাম বৃদ্ধি, নিম্নমানের পাথর সরবরাহ এবং পর্যাপ্ত সরবরাহ না পাওয়ার অভিযোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবস্থিত দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন আমদানিকারক ব্যবসায়ীরা। গত ১৮ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে সরেজমিনে সোনাহাট স্থলবন্দর ঘুরে দেখা যায়, বন্দরের ওয়্যারহাউস প্রায় ফাঁকা। ভারতীয় পণ্যবাহী […]

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে আসছেন, আখতার, সারজিস ও নাসীরুদ্দীন

জুলাই 21, 2026

মোঃ মশিউর রহমান বিপুল | Hamar Kurigram গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের ফায়ার সার্ভিস মার্কেটে এনসিপির কুড়িগ্রাম জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে […]

ফুলবাড়ীতে গাঁ*জা সেবনের দায়ে দুই মাদকসেবীর কারাদণ্ড

জুলাই 21, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই মাদকসেবীকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধরলা সেতুর পূর্বপাড় এলাকায় টহল চলাকালে ফুলবাড়ী থানা পুলিশ প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে দুইজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে প্রায় ১ দশমিক ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। […]

আর্জেন্টিনার হার সইতে না পেরে মাথা ন্যাড়া করলেন দুই তরুণ, সমর্থন ছাড়ার ঘোষণা

জুলাই 20, 2026

ফজলুল করিম ফরাজী | Hamar Kurigram বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুই তরুণ মাথা ন্যাড়া করে আর্জেন্টিনা দলের সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন। তারা হলেন উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি এলাকার বাসিন্দা রোমান ও আল আমিন। সোমবার (২০ জুলাই) দুপুরে স্থানীয়দের উপস্থিতিতে প্রকাশ্যে মাথা ন্যাড়া করে তারা ভবিষ্যতে আর […]

Dhaka Central University–Students Association of Kurigram-এর আহ্বায়ক কমিটি ঘোষণা

জুলাই 20, 2026

নিজস্ব প্রতিবেদক, ঢাকা Dhaka Central University–Students Association of Kurigram (DCU SAK)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুড়িগ্রামের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, নেতৃত্বের বিকাশ, পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষা, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও সুসংগঠিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঘোষিত কমিটিতে মো. নুর নবী (গ্রাম: ধরনীবাড়ি, উপজেলা: উলিপুর, জেলা: কুড়িগ্রাম) […]

ভূরুঙ্গামারীতে ৩০ অসচ্ছল ব্যক্তির মাঝে ৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

জুলাই 19, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকা থেকে প্রাপ্ত এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৩০ জন অসচ্ছল ব্যক্তির প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের […]

ইউএনওর বদলির খবরে নাগেশ্বরীতে মিষ্টি বিতরণ, তুললেন নানা অভিযোগ

জুলাই 19, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেনের বদলীর খবরে মিষ্টি বিতরণ করেছে জুলাই যোদ্ধারা। রোববার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করতে দেখা গেছে তাদের। এসময় জুলাই যোদ্ধাদের অসম্মানসহ নানা অভিযোগ তোলেন মিষ্টি বিতরণকারীরা। জানা গেছে, গত ১৬ জুলাই উপজেলা পরিষদ হলরুমে জুলাই শহীদ দিবস […]

কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন

জুলাই 18, 2026

জুয়েল রানা কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন করে অযোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই ব্যক্তি প্রায় আট বছর ধরে নিয়মবহির্ভূতভাবে দায়িত্ব পালন করে আসছেন। এ ঘটনায় নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী। অভিযোগ সূত্রে জানা যায়, কলেজে উপাধ্যক্ষ পদে নিয়োগের জন্য […]