বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

সততার উজ্জ্বল দৃষ্টান্ত: কুড়িয়ে পাওয়া ৩৭ হাজার টাকা ফিরিয়ে দিলেন ঝালমুড়ি বিক্রেতা

জুলাই 27, 2026

ডেস্ক নিউজ অভাব-অনটনের সংসার, জীবিকা চলে ঝালমুড়ি বিক্রি করে। তবুও লোভকে জয় করে সততার এক অনন্য নজির স্থাপন করেছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার জয়নাল আবেদীন (৪৪)। রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া নগদ ৩৭ হাজার টাকা তিনি বিনা দ্বিধায় প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় রৌমারী-ঢাকা মহাসড়কের কর্তিমারী বাজার এলাকায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন […]

খেলার উঠান থেকে পুকুরে, কুড়িগ্রামে পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

জুলাই 26, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জান্নাত আক্তার (১৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আখের আলীর মেয়ে জান্নাত দুপুরে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের […]

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ কুড়িগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন, গাছ লাগানোর আহ্বান জেলা প্রশাসকের

জুলাই 26, 2026

মোঃ মশিউর রহমান বিপুল । হামার কুড়িগ্রাম জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। রোববার (২৬ জুলাই) বিকেলে কুড়িগ্রাম আউটার স্টেডিয়ামে আয়োজিত বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত […]

গ্রিড উন্নয়নকাজে ৮ দিনের শাটডাউন, কুড়িগ্রামে ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ শাটডাউন ঘোষণা

জুলাই 26, 2026

ডেস্ক নিউজ গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্পের নির্মাণকাজের জন্য রংপুর-কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের তিনটি ১৩২ কেভি সঞ্চালন লাইন টানা আট দিনের জন্য শাটডাউন ঘোষণা করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)। এ সময় কুড়িগ্রামসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন এবং আংশিক লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। পিজিসিবির জারি করা এক জরুরি অফিস আদেশে বলা হয়েছে, ২৯ জুলাই সকাল […]

ভূরুঙ্গামারীতে ধানবোঝাই ভটভটি উল্টে চালকের মৃত্যু

জুলাই 25, 2026

মোঃ মাইদুল ইসলাম । হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধানবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে আকবর আলী (৫৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী একই ইউনিয়নের কাঠগীর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শালজোড় ঘাটপাড় এলাকা থেকে ধানবোঝাই একটি শ্যালো […]

বাস ভাঙচুর ও শ্রমিক মারধরের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই 25, 2026

শাহরিয়ার সৃজন | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের বাণিজ্য মেলাকে কেন্দ্র করে বাস ভাঙচুর ও পরিবহন শ্রমিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সিদরাত হোসেন সৌরভকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। শনিবার (২৫ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। তিনি কুড়িগ্রাম শহরের একতাপাড়া ব্রিজপাড় এলাকার বাসিন্দা এবং মো. আব্দুস […]

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জুলাই 25, 2026

বিপুল মিয়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২০২৫ সালের বাংলাদেশ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, বৃত্তির অর্থ ও পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার অনন্তপুর মেধাবিকাশ কিন্ডারগার্টেনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ৩০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদ, বৃত্তির অর্থ ও পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভার […]

রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নে নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন

জুলাই 23, 2026

শাহরিয়ার সৃজন | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নদীভাঙনের ভয়াবহতা থেকে জনপদ, ফসলি জমি এবং মানুষের বসতভিটা রক্ষার লক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। উদ্বোধনী অনুষ্ঠানে […]

চিলমারীতে ১৫ লাখ টাকার আইস ও ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক

জুলাই 23, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৯০০ টাকাও জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হন।বুধবার (২২ জুলাই) বিকেলে চিলমারী উপজেলার […]

কুড়িগ্রামে দুধকুমারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

জুলাই 22, 2026

মোঃ মাইদুল ইসলাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের বিভিন্ন স্থানে জলজ জীববৈচিত্র্য ধ্বংসকারী অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক) জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস ও ভূরুঙ্গামারী থানা পুলিশ। বুধবার (২২ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে দুধকুমার নদের বিভিন্ন স্থান থেকে ৫০টির বেশি চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর মোট […]