বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে দুধকুমারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের বিভিন্ন স্থানে জলজ জীববৈচিত্র্য ধ্বংসকারী অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক) জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস ও ভূরুঙ্গামারী থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে দুধকুমার নদের বিভিন্ন স্থান থেকে ৫০টির বেশি চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৫০০ মিটার বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ভূরুঙ্গামারী উপজেলা মৎস্য অফিসের সার্বিক তত্ত্বাবধানে এবং ভূরুঙ্গামারী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম এবং ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন।

উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম বলেন, “অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জলজ জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজননের জন্য অত্যন্ত ক্ষতিকর। নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, “অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মৎস্য অফিসসহ সংশ্লিষ্ট সকল সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হবে।”

সংশ্লিষ্টরা জানান, নদী ও জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ পরিবেশ সংরক্ষণে অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক) জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 5

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]