বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, ঠিকাদারের শাস্তির দাবি

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

মো: কাজল ইসলাম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সোনালী ব্যাংক মোড় থেকে ফরকেরহাট হয়ে আনন্দবাজার পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সড়ক সংস্কার সম্পন্ন এবং দায়িত্বে অবহেলাকারী ঠিকাদারের শাস্তির দাবিতে মানববন্ধন ও গণবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল ১১টায় রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, রাজারহাট শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় ১৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন সড়ক সংস্কার প্রকল্পটি ২০২৬ সালের ৩০ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় কাজ এখনো শেষ হয়নি। প্রায় দেড় বছর ধরে সড়ক খুঁড়ে রেখে কাজ বন্ধ থাকায় এটি বর্তমানে জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৫০ হাজার মানুষের একমাত্র চলাচলের পথ হওয়ায় প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, খোঁড়াখুঁড়ির কারণে সৃষ্ট ধুলাবালিতে শিক্ষার্থী, পথচারী ও স্থানীয়রা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যানবাহনও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। পাশাপাশি রিকশা ও অটোরিকশা চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করায় সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, এলজিইডি কর্তৃপক্ষ একাধিকবার চিঠি দিলেও রহস্যজনক কারণে ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। এতে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পথচারী সোহানুর রহমান শামীম বলেন, “বারবার আশ্বাস দেওয়া হলেও কাজের কোনো অগ্রগতি নেই। আমরা দ্রুত সড়কের কাজ শেষ করার জোর দাবি জানাচ্ছি।”

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে সাধারণ মানুষ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

মানববন্ধনে বক্তব্য দেন রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক খন্দকার আরিফ, তারেক রহমান ও আব্দুল্লাহ আল মামুন।

স্মারকলিপি গ্রহণ করে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই এ অভিযোগ শুনে আসছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে এনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।”

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 12

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]