বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে কমছে নদীর পানি,তীব্র হচ্ছে ভাঙন, আধা ঘন্টায় নদীর পেটে ২৫ ঘর

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

‎ফজলুল করিম ফরাজী

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করলেও বিভিন্ন এলাকায় নদীভাঙন অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার ও কালজানি নদীর প্রায় ১১ কিঃ মিঃ জুড়ে নদী ভাঙনে হাজারের অধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
‎
‎পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জেলার ৩৬টি পয়েন্টে ১১ দশমিক ২৪৫ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন চলছে।ভাঙনে বসতভিটা,আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে নিঃস্ব হচ্ছে অনেকেই।মাথা গোজার মত ঠাঁই হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভাঙন কবলিত এলাকার মানুষজন।
‎
‎মঙ্গলবার ৩০ জুন সকাল ৯ টার তথ্য মতে দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পানির উচ্চতা ছিল ২৯ দশমিক ৮১ মিটার, যা বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপরে। ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে।
‎
‎দুধকুমার নদের ভাঙনে সদর উপজেলার খাড়ুয়ারপাড় ও বানিয়াপাড়া এবং নাগেশ্বরী উপজেলার বেপারীরচর, সাপখাওয়া, কুটিরচর, বলরামপুর ও দামালগ্রাম এলাকায় বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।
‎
‎ধরলা নদের ভাঙনে সদর উপজেলার সাটকালুয়া ও জগমনেরচর এবং ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডপ ও পশ্চিম ধনিরাম এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
‎
‎ব্রহ্মপুত্র নদের ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার গোয়াইলপুরী ও পার্বতীপুর, নাগেশ্বরীর ঝাউকুটি, পাগলারবাজার ও বালারহাট, উলিপুরের দইখাওয়ারচর, রসুলপুর ও জলঙ্গারকুটি, চিলমারীর কাচকোল, রৌমারীর সোনাপুর, খেদাইমারী ও সুখেরবাতি এবং রাজিবপুর উপজেলার বিভিন্ন এলাকায়।বিশেষ করে চিলমারীতে ৩০ মিনিটি ২৫টি বসত ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
‎
‎এছাড়া তিস্তা নদের ভাঙনে রাজারহাট উপজেলার হাঁসারপাড়, রামহরি ও চর বিদ্যানন্দ এবং উলিপুর উপজেলার হোকডাঙ্গা ও গোড়াইপিয়ার এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কালজানি নদের ভাঙন অব্যাহত রয়েছে ভূরুঙ্গামারীর উত্তর ধলডাঙ্গা, বউবাজার ও পাইকডাঙ্গা এলাকায়।
‎
‎কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ভাঙন প্রতিরোধে ৩ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে প্রায় এক লাখ জিওব্যাগ ফেলে ৫ দশমিক ৩৫ কিলোমিটার এলাকায় জরুরি কাজ চলছে।
‎
‎জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বেনজির রহমান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। এ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের জন্য ২৭৫ মেট্রিক টন চাল, ১ লাখ ৬২ হাজার টাকা এবং ১ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]