
অক্টোবর 8, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলায় স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনগুলোর কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও সংগঠিত করতে কাজ শুরু করেছে ‘উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম’। ইতোমধ্যে উপজেলার ৩১টি স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে গঠিত হয়েছে এ ফোরাম। স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা নিশ্চিত করা, কাজের সুযোগ সৃষ্টি, ক্ষুদ্র ও অনিবন্ধিত সংগঠনগুলোকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং সংগঠনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই ফোরামটি কাজ করছে। এরই […]

অক্টোবর 6, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন খতিবর রহমান (পিতা: মৃত ঝরু শেখ)। স্থানীয় বণিক সমিতিতে নাইট গার্ডের কাজ করে কোনোভাবে সংসার চালানো এই ব্যক্তি বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, দীর্ঘদিনের অসুস্থতায় খতিবর রহমানের একটি পা অস্বাভাবিকভাবে ফুলে যায়। একপর্যায়ে পা ফেটে গিয়ে সেখানে গুরুতর ক্ষত […]

অক্টোবর 5, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশ নেন। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা ব্যানার-ফেস্টুন […]

অক্টোবর 4, 2026
ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গত ৩ অক্টোবর রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার ২য় ধরলা ব্রিজ চেকপোস্টে অভিযান চালায়। এ সময় বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া এলাকার […]

অক্টোবর 3, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম কোর্টে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার পর অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাওয়া গেছে অটোচালক মোঃ আল-আমিন ওরফে রনজুকে। পরিবারের অভিযোগ, অজ্ঞান পার্টি বা মলম পার্টির সদস্যরা তাকে অচেতন করে অটোরিকশা নিয়ে যেতে পারে। তবে তার ব্যবহৃত নীল রঙের অটোরিকশাটির এখনও কোনো সন্ধান মেলেনি। আল-আমিন ওরফে রনজু ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া […]

অক্টোবর 3, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও পলিথিনে মোড়ানো সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন রামখানা বিওপির পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা […]

অক্টোবর 2, 2026
রাহিমুল ইসলাম সজীব কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিঘীরপার গ্রামে জরাজীর্ণ একটি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন ৮০ বছর বয়সী অসহায় বৃদ্ধ মানুল্লা। স্ত্রী-সন্তানহীন এই বৃদ্ধের জীবনে নেই স্থায়ী আয়ের কোনো উৎস। দু’বেলা খাবারের নিশ্চয়তাও নেই। বয়স ও অসুস্থতার ভারে নুয়ে পড়া শরীর নিয়ে অন্যের সহায়তায় কোনোভাবে চলছে তার দিন। মানুল্লা মৃত মান্দু ফকিরের ছেলে। […]

অক্টোবর 2, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরীতে জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য আগামী ৩ অক্টোবর (শনিবার) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিস সূত্রে জানা গেছে, নাগেশ্বরী উপকেন্দ্র-১ ও উপকেন্দ্র-২-এর ৩৩ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশপাশের গাছপালা কাটার কাজ পরিচালনা করা হবে। এ কারণে শনিবার […]

সেপ্টেম্বর 29, 2026
ডেস্ক নিউজ ২০২৬-২৭ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় কুড়িগ্রাম-২ আসনের কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় ১২টি খেলার মাঠের উন্নয়ন ও সংস্কারের জন্য মোট ১২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকাশিত বরাদ্দ তালিকা অনুযায়ী, প্রতিটি মাঠের জন্য ১ লাখ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। মাঠগুলোতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ স্থানীয় পর্যায়ের খেলাধুলার উপযোগী […]

সেপ্টেম্বর 29, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য ফরম বিক্রিকে কেন্দ্র করে উপজেলা ও জেলা বিএনপির মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে ফরম বিক্রির অভিযোগে উপজেলা বিএনপির কাছে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হায়দার […]