
অক্টোবর 30, 2026
ভুরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মানিককাজী এলাকায় চরম অভাব-অনটনে দিন কাটছে আজিম উদ্দিন ও আমেনা দম্পতির। নিত্যদিনের খাদ্যসংকট, আর্থিক অসচ্ছলতা ও সংসারের ব্যয়ভার সামলাতে গিয়ে সন্তানদের ভরণপোষণ করাই কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। এমন পরিস্থিতিতে চরম অসহায়ত্বের কারণে নিজের সন্তানকে কাছে রাখতে না পেরে দূরে রেখে আসতে বাধ্য হয়েছেন এই বাবা-মা। পরিবারটির সঙ্গে কথা বলে […]

অক্টোবর 28, 2026
বিপুল মিয়া, ফুলবাড়ী কোথাও প্রবেশপথে বাঁধা হচ্ছে গরু, কোথাও ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। ভবনের সিঁড়ি ও গ্যালারিতে পড়ে রয়েছে বিড়ি-সিগারেটের অবশিষ্টাংশ। ভাঙা জানালা দিয়ে দেখা যায়, ভেতরে ধুলাবালি আর মাকড়সার জালে ঢাকা কম্পিউটার ও বিভিন্ন সরঞ্জাম। অথচ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তির শিক্ষায় এগিয়ে নিতে প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল আইসিটি সেন্টারটি। এ […]

অক্টোবর 27, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের প্রায় ছয় দিন পর ১৫ বছর বয়সী এক কিশোরীকে দিনাজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ১৮ বছর বয়সী আরেক কিশোরীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ, গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে নিখোঁজ কিশোরীর অবস্থান শনাক্ত করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলার একটি […]

অক্টোবর 26, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রিজে মালবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে ব্যাটারিচালিত অটোরিকশা। এ ঘটনায় এক শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রলির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে অটোরিকশাটি ট্রলির ওপর উঠে যায়। দুর্ঘটনার পর […]

অক্টোবর 26, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মনিয়ার হাট পশ্চিম পাড়ায় অন্যের জমিতে জরাজীর্ণ একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন ৬০ বছর বয়সী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া। স্বামীহারা ও নিঃসন্তান এই নারীর নেই নিজস্ব বসতভিটা, নেই জীবিকা নির্বাহের পর্যাপ্ত সামর্থ্য। দীর্ঘদিন ধরে সরকারি আশ্রয়ণের ঘরের প্রত্যাশা করলেও এখনো তা জোটেনি তাঁর ভাগ্যে। স্থানীয় […]

অক্টোবর 24, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে দুধকুমার নদে সমন্বিত সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর ও থানা পুলিশ। অভিযানে কয়েক কিলোমিটার চায়না ও দুয়ারি জাল জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (২৪ অক্টোবর) […]

অক্টোবর 13, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন, কুড়িগ্রামের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগকালীন মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঝুঁকি […]

অক্টোবর 13, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি শব্দদূষণ নিয়ন্ত্রণে কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে চারটি পৃথক মামলায় অর্থদণ্ড আরোপের পাশাপাশি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ‘শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী জেলা প্রশাসন, কুড়িগ্রামের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। শব্দদূষণ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। বিশেষ করে যানবাহনে […]

অক্টোবর 12, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও কন্যাশিশুর অধিকার এবং জেন্ডার সমতা নিয়ে কাজ করা কুড়িগ্রামের তরুণ সংগঠক অনন্যা খাতুন এবার দক্ষিণ এশীয় আঞ্চলিক পর্যায়ের একটি ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আগামী ১৩ অক্টোবর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে South Asian Regional Forum on Ending Child Marriage। সেখানে Asmani Foundation-এর মাধ্যমে Plan International Bangladesh-এর Space to […]

অক্টোবর 10, 2026
মোঃ আবু সাঈদ ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং নুরানি ছবক প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নাগেশ্বরী কামিল […]