
ভূরুঙ্গামারীতে চা আড্ডার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, স্থাপনা সরিয়ে দিল প্রশাসন
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চা-কফির আড্ডার আড়ালে কথিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে একটি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে স্থাপনাটি পুড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের পর […]



