বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি

দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন, কুড়িগ্রামের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, দুর্যোগকালীন মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং পরিবার ও সমাজের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

র‍্যালি-পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হলে পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু করতে হবে। দুর্যোগের আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, ঝুঁকি সম্পর্কে ধারণা রাখা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ায় দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আয়োজকরা মনে করেন, পারিবারিক পর্যায় থেকে সচেতনতা ও প্রস্তুতি নিশ্চিত করার পাশাপাশি সম্মিলি

বিজ্ঞাপন

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 7

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]