বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নাশকতা রোধে ৩ দিনে গ্রেফতার ৫১

নভেম্বর 14, 2025

কুড়িগ্রাম জেলা পুলিশ নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ কর্তৃক লকডাউনে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে গত ২৪ ঘন্টায় আরও ১২জনকে গ্রেফতার করেছে। এ নিয়ে গত ৩ দিনে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সরকারের সময়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও সাধারন মানুষের উপর নির্যাতনের অভিযোগে বিশেষ অভিযান […]

কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার (উপসচিব) মিজ অন্নপূর্ণা দেবনাথ

নভেম্বর 14, 2025

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। এক সপ্তাহের মধ্যে তিন দফায় অর্ধশতাধিক জেলার ডিসি (জেলা প্রশাসক) পদে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ৯ নভেম্বর ঘোষিত দ্বিতীয় দফার নিয়োগে কুড়িগ্রাম জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ অন্নপূর্ণা দেবনাথ (১৬৩৮০), যিনি এর আগে ভূমি […]

স্বাধীনতার ৫৪ বছর পরেও স্বীকৃতিহীন ‘হাতিয়া গণহত্যা দিবস’

নভেম্বর 13, 2025

স্বাধীনতার ৫৪ বছর পরও কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মানুষ আজও বেদনাভরা হৃদয়ে স্মরণ করে ১৯৭১ সালের ১৩ নভেম্বরের ভয়াবহ সেই দিনটিকে — “হাতিয়া গণহত্যা দিবস”। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই হত্যাযজ্ঞের ঘটনাটি স্থানীয়ভাবে প্রতি বছর পালন করা হলেও, এখনো তা জাতীয়ভাবে স্বীকৃতি পায়নি। রক্তে রাঙানো ভোর- ১৯৭১ সালের ১৩ নভেম্বর, শনিবার। রমজান মাসের […]

কুড়িগ্রামে নাশকতার চেষ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৩ নেতা-কর্মী গ্রেফতার

নভেম্বর 13, 2025

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মো. আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, “তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির […]

উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস আজ

নভেম্বর 13, 2025

জাহিদ হাসান, উলিপুর (কুড়িগ্রাম) আজ ১৩ নভেম্বর, হাতিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে ভোরের আলোর ফোটার আগেই কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর, দাগারকুটি, হাতিয়া বকসী, রামখানা ও নয়াডারা গ্রামের ৬৯৭ জন নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে পাকিস্তানি বাহিনী। পাক বাহিনীর অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ থেকে কোলের শিশুরাও রক্ষা পায়নি। অনেক শিশুকে পাক […]

উলিপুর ভূমি অফিসের রেকর্ড সংশোধনে ভুলের অভিযোগ আইয়ুব আলীর

নভেম্বর 12, 2025

মাইনুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা পশুরীপাড়া এলাকার আইয়ুব আলী অভিযোগ করেছেন যে, ভূমি রেকর্ড সংশোধন নিয়ে তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। তিনি জানান, দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার প্রথমে ঘটনাস্থলে এসে তদন্ত করেন। তদন্তকালে বাদী-বিবাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সরেজমিন তদন্তে রেকর্ডপত্র যাচাই করে দেখা […]

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ

নভেম্বর 12, 2025

মোঃ বুলবুল ইসলাম, হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপির কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম-৪ আসন (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য […]

রাজারহাটে স্কুল মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

নভেম্বর 12, 2025

উপজেলা প্রতিনিধি, রাজারহাট (কুড়িগ্রাম) রাজারহাট উপজেলার পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রভাব নিয়ে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। তারা আশঙ্কা করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি নষ্ট হয়ে যাবে, যা তরুণ প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন বিকেল ৫০ জনের […]

চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএইচ এম সাইদুর রহমান বরখাস্ত

নভেম্বর 12, 2025

উপজেলা প্রতিনিধি, রৌমারী উপজেলা কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএইচ এম সাইদুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও বলেন, গত ২৭ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার উপসচিব মো. নুরে আলম স্বাক্ষরিত […]

নবান্নের গন্ধে ভরপুর হেমন্তের শেষভাগ, শীতের আহ্বান গ্রামাঞ্চলের চারদিকে

নভেম্বর 12, 2025

মাইদুল ইসলাম মামুন, (পরিবেশকর্মী ও সাংবাদিক) রাতের শেষ প্রহরে কুয়াশা জমে ঘাসের ডগায়, ভোরের আলো ফোটার আগেই দূর গ্রাম থেকে ভেসে আসে মোরগের ডাক। মাঠে ফসলের গন্ধ আর বাতাসে হালকা হিম—সব মিলিয়ে বোঝা যায়, শীত আসছে নিঃশব্দে, আপন তালে। প্রকৃতি যেন ধীরে ধীরে খুলে দিচ্ছে ঋতুবদলের নতুন অধ্যায়। এই সময়টায় গ্রামবাংলা যেন অন্য এক রূপে […]