বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে স্কুল মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, রাজারহাট (কুড়িগ্রাম)
রাজারহাট উপজেলার পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রভাব নিয়ে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। তারা আশঙ্কা করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি নষ্ট হয়ে যাবে, যা তরুণ প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন বিকেল ৫০ জনের মতো তরুণ এই মাঠে খেলাধুলার অনুশীলন করে। আশেপাশের চারটি গ্রাম মিলিয়ে এটি একমাত্র খেলার স্থান। শিক্ষার্থীদের মতে, খেলার মাঠ হারালে তরুণরা অনলাইন জুয়া বা মাদকের দিকে ঝুঁকতে পারে।

মানববন্ধনে বক্তৃতা করেন মুহাম্মদ তোফায়েল আহমেদ, সবেক আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট। তিনি বলেন, “খেলার মাঠ নষ্ট হওয়া মানে তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। আমাদের স্লোগান হলো — ‘মাদক ছেড়ে খেলায় চল’, কিন্তু খেলার জন্য মাঠ না থাকলে তারা কোথায় যাবে?” তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, এই শেল্টার প্রকল্পটি অন্যত্র স্থানান্তরিত করার জন্য।

বিজ্ঞাপন

মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন প্রত্যুষ বসুনিয়া, মেহেদী হাসান জীবন, মিলন মিয়া সহ আরও অনেকে।

মানববন্ধনটি বিকেল ৪টায় পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এবং এতে শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতি ব্যাপক ছিল।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]

রাজারহাটে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে একমাত্র জিপিএ-৫ পেলেন যমজ দুই বোন

নভেম্বর 1, 2026

রাজারহাট প্রতিনিধি বাবার বেকারত্ব, সংসারের অভাব-অনটন আর নানা সীমাবদ্ধতা পেরিয়ে এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে দুজনই জিপিএ-৫ পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তাঁরাই একমাত্র জিপিএ-৫ অর্জনকারী। রহিমা ও রাবেয়ার বাড়ি রাজারহাট উপজেলার […]