বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার (উপসচিব) মিজ অন্নপূর্ণা দেবনাথ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। এক সপ্তাহের মধ্যে তিন দফায় অর্ধশতাধিক জেলার ডিসি (জেলা প্রশাসক) পদে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ৯ নভেম্বর ঘোষিত দ্বিতীয় দফার নিয়োগে কুড়িগ্রাম জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ অন্নপূর্ণা দেবনাথ (১৬৩৮০), যিনি এর আগে ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, গত ৮ নভেম্বর রাতে ১৫ জেলায় এবং ৯ নভেম্বর আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগকে নির্বাচনি দায়িত্বে থাকা জেলা প্রশাসনকে আরও নিরপেক্ষ ও গতিশীল রাখার উদ্দেশ্যে নেওয়া একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কে বদলি করে চট্টগ্রামের ডিসি করা হয়েছে।
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস এম মেহেদী হাসান হয়েছেন লক্ষ্মীপুরের ডিসি, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফী হয়েছেন মুন্সীগঞ্জের ডিসি, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান হয়েছেন নেত্রকোনার ডিসি, আর অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদ হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ডিসি।

বিজ্ঞাপন

এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাত খাগড়াছড়িতে, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান কুমিল্লায় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের উপসচিব মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ডিসি হিসেবে যোগ দেবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফা পাবনায়, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম ঢাকায়, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ এনামুল আহসান রংপুরে, ফরিদপুরের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান যশোরে এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টার একান্ত সচিব ড. সৈয়দ এনামুল কবির মেহেরপুরে ডিসি হিসেবে দায়িত্ব পাবেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম হয়েছেন নোয়াখালীর ডিসি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেন গাজীপুরের ডিসি, ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা গাইবান্ধার ডিসি, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার মিজ অন্নপূর্ণা দেবনাথ কুড়িগ্রামের ডিসি, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টার একান্ত সচিব জাহাঙ্গীর আলম মাদারীপুরের ডিসি, দুর্নীতি দমন কমিশনের পরিচালক তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজারের ডিসি, ঢাকা ম্যাস ট্রানজিট প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. খায়রুল আলম সুমন বরিশালের ডিসি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তার বরগুনার ডিসি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব নাজমা আশরাফী রাঙামাটির ডিসি পদে যোগ দিচ্ছেন।

তবে একইসঙ্গে সরকার ৮ নভেম্বর বরগুনার ডিসি হিসেবে নিয়োগ পাওয়া সন্দ্বীপ কুমার সিংহ ও ৯ নভেম্বর মেহেরপুরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া লুৎফুন নাহারের আদেশ বাতিল করেছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]