
মে 20, 2026
নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম কুড়িগ্রাম সরকারি কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীতে সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে। “Sustainable Power Generation And Safe City” শীর্ষক ব্যতিক্রমধর্মী এই প্রজেক্টটি টেকসই জ্বালানি উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ এবং বিকল্প বিদ্যুৎ ব্যবস্থাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। “৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ১০ম জাতীয় বিজ্ঞান […]

মে 20, 2026
কুড়িগ্রামে গত দুই সপ্তাহ ধরে গবাদিপশুর মধ্যে খুরা ও লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে কুড়িগ্রাম সদর, উলিপুর ও রাজারহাট উপজেলায় খুরা রোগে ১২টি এবং লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে আরও ২টিসহ মোট ১৪টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় শত শত গরু এই দুই রোগে আক্রান্ত হয়েছে বলে খামারিরা ও […]

মে 20, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি | হামার কুড়িগ্রাম দীর্ঘ প্রায় তিন বছর অন্ধকারে ডুবে থাকা কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ অবশেষে আলোর মুখ দেখেছে। বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের ফলে এখন পরিষদ ভবনে আবার জ্বলছে বাতি, চলছে ফ্যান এবং সচল হয়েছে দাপ্তরিক কার্যক্রম। হামার কুড়িগ্রামসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটে বলে জানান […]

মে 19, 2026
এর আওতাধীন পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্যে সেবা প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তহশিলদার ও কিছু অফিস কর্মচারীর যোগসাজসে ভূমি অফিসগুলো দালালদের নিয়ন্ত্রণে চলে গেছে—এমন অভিযোগও করছেন সেবাগ্রহীতারা। এই অভিযোগের বাস্তব চিত্র মিলেছে সরকারের ‘ভূমি সেবা মেলায়’। মঙ্গলবার (১৯ মে) কুড়িগ্রাম সদর উপজেলা ভূমি অফিসে তিন দিনব্যাপী ভূমি […]

মে 19, 2026
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ১৯ মে, ২০২৬ সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ রাজ্জাককে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে। […]

মে 19, 2026
নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মোজাহিদ অভিযোগ করেছেন, প্রশাসনের একটি অংশ সিন্ডিকেটের স্বার্থ রক্ষায় কাজ করছে এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এক প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি […]

মে 19, 2026
উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিসমিল্লাহ অটোরাইস মিল থেকে চৌবাড়ী পয়রাডাঙ্গা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন অংশে ফাটল ও ভাঙন দেখা দেওয়ায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঢালাই কাজ সম্পন্ন হওয়ার পরপরই সড়কের বিভিন্ন […]

মে 17, 2026
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সোনাহাট বাজার এলাকায় ব্যস্ততম একটি সরকারি রাস্তার অর্ধেক অংশ দখল করে ধান শুকানো এবং চারপাশে গ্যাস সিলিন্ডার রেখে চলাচলের পথ সংকুচিত করার অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রাস্তায় ধান শুকানো হচ্ছে। পাশাপাশি রাস্তার পাশে […]

মে 17, 2026
মোঃ জাহিদ হাসান | হামার কুড়িগ্রাম আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত এলাকায় সক্রিয় হয়ে ওঠা চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিচালিত এক ঝটিকা অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও বাসমতি চাল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৬ মে) ভূরুঙ্গামারী সদর উপজেলার মহিলা ডিগ্রি কলেজের […]

মে 17, 2026
মোঃ মশিউর রহমান বিপুল | হামার কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলার কদমতলা এলাকায় ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধ এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১৬ মে) সকাল ১১টায় ধরলা নদীর বাম তীরে আয়োজিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কোমলমতি শিক্ষার্থীসহ কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। ভাঙনের আতঙ্কে থাকা এলাকাবাসী দ্রুত কার্যকর […]