শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে অবৈধভাবে খাস জমি থেকে মাটি উত্তোলন

ফেব্রুয়ারি 23, 2026

মোঃ মাইনুল ইসলাম ।। উলিপুর অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ জানান স্থানীয় সচেতন নাগরিক উলিপুর উপজেলা স্থানীয় সচেতন মানুষ বিষয়টি বন্ধ করার চেষ্টা করলে, অভিযোগ রয়েছে অত্র ইউনিয়নের কাগজি পাড়া গ্রামের তারাঁ মিয়ার নামে। সংযুক্ত ছবিটিতে যেখানে , দেখা যাচ্ছে নদীর গড় কেটে রাস্তা তৈরি করে মাটি কেটে নিয়ে ইট ভাটায় নিয়ে যাওয়া […]

বিধবা রাবেয়া বেওয়ার পাশে দাঁড়াল উলিপুর উপজেলা প্রশাসন

ফেব্রুয়ারি 22, 2026

শাহ্জাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলাে এক অসহায় ও দুস্থ পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উলিপুর উপজেলা প্রশাসন। রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় বিধবা রাবেয়া বেওয়ার হাতে এক মাসের শুকনো খাদ্যসামগ্রী ও থাকার ঘরের সহায়তা তুলে দেন প্রশাসনের কর্মকর্তারা। উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রদত্ত সহায়তার মধ্যে ছিল—চাল, […]

কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

ফেব্রুয়ারি 22, 2026

রাফি ইসলাম, কুড়িগ্রাম সদর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এপি। গত ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব […]

রমজান উপলক্ষে ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি: তিন ব্যবসায়ীকে জরিমানা

ফেব্রুয়ারি 22, 2026

মোঃ মাইদুল ইসলাম , ভূরুঙ্গামারী প্রতিনিধি রমজান মাস উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রির দায়ে তিন ফল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে ভূরুঙ্গামারী উপজেলার জামতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে নিম্নমানের খেজুর বিক্রির দায়ে মায়ের দোয়া ফল ভান্ডার, মেসার্স মহামায়া ফল […]

কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি 22, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের জন্য জেলা বিএনপির গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করে অপপ্রচার চালানো হচ্ছে—এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখা। রোববার দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ। এসময় […]

রাজারহাটে বিএনপির নেতার মামলায় জেলহাজতে জুলাই যোদ্ধা হাসান জিহাদি

ফেব্রুয়ারি 22, 2026

ইব্রাহিম আলম সবুজ ।। রাজারহাট কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম আদালতে বিএনপির এক নেতার দায়ের করা মামলায় জামিন নিতে হাজির হন তিনি। জামিন শুনানি শেষে বিজ্ঞ বিচারক তার আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা […]

উলিপুর বাজারে মোবাইল কোর্ট: ৭ জনকে ২৫ হাজার টাকা জরিমানা

ফেব্রুয়ারি 22, 2026

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভেজাল প্রতিরোধে উলিপুর বাজারে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) উলিপুর বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে ফলের দোকানে পঁচা ও নিম্নমানের খেজুর বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ভেজাল পণ্য সংরক্ষণের […]

গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে ইফতার করলেন ড. আতিক মুজাহিদ

ফেব্রুয়ারি 21, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ সাভারের জিরানীবাজার এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। সাভারের জিরানীবাজার— শ্রম, ঘাম আর স্বপ্নে গড়া এক জনপদ। দিনভর কারখানায় কাজ শেষে শতাধিক শ্রমিকের সঙ্গে একই দস্তরখানে বসে ইফতার করেন তিনি। এ সময় শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় […]

কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ-এর পরাজয় ঘিরে বিতর্ক, ভোট পুনর্গণনার দাবি ও রিট দায়ের

ফেব্রুয়ারি 21, 2026

ডেস্ক ‍নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ (২৬) আসনের ফলাফল ঘোষণার পর থেকে জেলা রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। উক্ত আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ পরাজিত হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের একাংশ ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন। দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনের আগে কুড়িগ্রাম-২ আসনটি বিএনপির জন্য অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে বিবেচিত ছিল। […]

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উলিপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি 21, 2026

শাহ্জাহান খন্দকার ।। উলিপুর মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, […]

Verified by MonsterInsights