বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে বিএনপির নেতার মামলায় জেলহাজতে জুলাই যোদ্ধা হাসান জিহাদি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ইব্রাহিম আলম সবুজ ।। রাজারহাট

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম আদালতে বিএনপির এক নেতার দায়ের করা মামলায় জামিন নিতে হাজির হন তিনি। জামিন শুনানি শেষে বিজ্ঞ বিচারক তার আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, শুনানি চলাকালে আদালত প্রাঙ্গণে হাসান জিহাদি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে বিভিন্ন বিপ্লবী স্লোগান দেন। এ সময় কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। পরে কোর্ট পুলিশ তাকে হেফাজতে নিয়ে যায়।

হাসান জিহাদির বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে জানা যায়, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সহিদুল ইসলাম একটি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, নির্বাচন-পরবর্তী সময়ে সহিদুল ইসলামের বাড়িতে হামলার ঘটনায় হাসান জিহাদি ও এনসিপির কয়েকজন নেতাকর্মী জড়িত ছিলেন।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ঘড়িয়ালডাঙ্গার সাবেক ইউপি সদস্য সহিদুল ইসলামের দায়ের করা মামলার শুনানির তারিখ ছিল রোববার। ওই মামলায় হাজিরা দিতে এসে বিবাদী হাসান জিহাদি আত্মসমর্পণ করলে কোর্ট পুলিশ তাকে আটক করে।

এদিকে, হাসান জিহাদির বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিকেল ৫টায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]