শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

উলিপুরে চিরকুট লিখে তরুণের আত্মহত্যা

ফেব্রুয়ারি 21, 2026

সোহেল রানা।। উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের সুইজগেট বাজার সংলগ্ন গণক পাড়া গ্রামে গলায় গামছা পেঁচিয়ে আবু কালাম (১৮) নামে এক তরুণ চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু কালাম ওই এলাকার মোহাম্মদ গোলজার আলীর একমাত্র পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে […]

এনসিপির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত, ড. আতিক মুজাহিদকেসম্মাননা স্মারক প্রদান

ফেব্রুয়ারি 20, 2026

ডেস্ক নিউজ জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, নির্বাচনে অংশগ্রহণকারী সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ এবং দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে দলের সাংগঠনিক কার্যক্রম, আগামীর রাজনৈতিক কৌশল এবং জাতীয় ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। নেতৃবৃন্দ দলীয় ঐক্য ও গণমুখী রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন। […]

কুড়িগ্রামে ধানের শীষের ভরাডুবির কারণ গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দল

ফেব্রুয়ারি 20, 2026

সাঈদ আহমেদ বাবু, কুড়িগ্রাম (জেলা প্রতিনিধি, কালবেলা) কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থীই জয়লাভ করতে পারেননি। নির্বাচনের ফল ঘোষণার পর দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। অভিযোগ উঠেছে—দলীয় অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের অদক্ষতা, গ্রুপিং, বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্তি, ভোট সমীকরণের জটিল হিসাব ও স্থানীয় সমন্বয়হীনতার কারণেই এমন ভরাডুবি হয়েছে। […]

পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা

ফেব্রুয়ারি 20, 2026

ডেস্ক নিউজ রমজানের দ্বিতীয় দিনে কুড়িগ্রাম জেলা শহরে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা। সোমবার (তারিখ) বিকেলে জেলা শহরের মারকাজ মসজিদ-এর সামনে থেকে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়। সংগঠনটির পক্ষ থেকে প্রায় ৫০ জন পথচারীর হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার […]

কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নিয়ে চলছে আলোচনার ঝড়

ফেব্রুয়ারি 20, 2026

বিএনপির ৩৫ নারী এমপি মনোনয়ন ঘিরে জেলাজুড়ে প্রত্যাশা, উন্নয়ন-রাজনীতিতে নতুন সমীকরণ ডেস্ক নিউজ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৩৫ জন নারী সংসদ সদস্য মনোনয়নের প্রক্রিয়া শুরু হওয়ার খবরে কুড়িগ্রামের রাজনীতিতে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। দলীয় সূত্র জানায়, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে যাচাই-বাছাই চলছে। এদিকে জেলাতেও সম্ভাব্য […]

নাগেশ্বরীতে অবশেষে সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর বাবার লাশ দাফন

ফেব্রুয়ারি 19, 2026

রাহীমুল ইসলাম সজীব।। নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরীতে সম্পত্তি বণ্টন নিয়ে পারিবারিক বিরোধের কারণে বাবার লাশ আটকে রাখা হয়েছিল প্রায় আনুমানিক ৩০ ঘণ্টা। বুধবার রাত আনুমানিক ১১ ঘটিকার দিকে স্ট্যাম্পে লিখিত সমঝোতার মাধ্যমে এবং উভয় পক্ষের স্বাক্ষরের পর জানাজা ও দাফন সম্পন্ন হয়। ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পয়রাডাঙ্গা বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, […]

মোটরসাইকেলের ধাক্কায় বিকল রমনা কমিউটার, রোজার দিনে মাঝপথে দুর্ভোগে যাত্রীরা

ফেব্রুয়ারি 19, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনের পাশে রাখা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রংপুরগামী রমনা কমিউটার ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে কয়েক ঘণ্টা লাইনের ওপর আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন শতাধিক যাত্রী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে রাজারহাট স্টেশন সংলগ্ন রাজারহাট ফাজিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। রাত সোয়া ৭টা পর্যন্ত ট্রেনটি উদ্ধার করা […]

উলিপুরে স্বাস্থ্যসেবা ও ফায়ার সার্ভিস উন্নয়নে এমপি সালেহীর কার্যকর ভূমিকা প্রত্যাশা

ফেব্রুয়ারি 18, 2026

শাহজাহান খন্দকার ।। উলিপুর উলিপুর উপজেলা-এর সার্বিক উন্নয়নে বর্তমানে সবচেয়ে আলোচিত দুটি বিষয় হলো—উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং উলিপুর ফায়ার সার্ভিস স্টেশন-এর স্থানান্তর। এ দুটি গুরুত্বপূর্ণ ইস্যুতে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের নবগঠিত সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী-এর কার্যকর ও দৃশ্যমান ভূমিকা দেখতে চায় এলাকাবাসী। কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলার মধ্যে জনসংখ্যার দিক থেকে […]

বাবার লাশ আঙিনায়, ‘জমির ভাগ না হলে দাফন নয়’ — নাগেশ্বরীতে চাঞ্চল্য

ফেব্রুয়ারি 18, 2026

মোঃ মিজানুর রহমান ।। নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা এলাকায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে বাবার লাশ বাড়ির আঙিনায় রেখে দাফন বিলম্বিত করার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের পয়ড়াডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা আজিজার রহমান (৭৫) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (১৭ […]

উলিপুরে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

ফেব্রুয়ারি 17, 2026

শাহ্জাহান খন্দকার || উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন মুদি দোকান, হোটেল ও কাঁচাবাজারে তদারকি করা হয়। এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্য […]

Verified by MonsterInsights