পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা


Hamar Kurigram প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৭:১৬ অপরাহ্ন /
পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা

ডেস্ক নিউজ

রমজানের দ্বিতীয় দিনে কুড়িগ্রাম জেলা শহরে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা। সোমবার (তারিখ) বিকেলে জেলা শহরের মারকাজ মসজিদ-এর সামনে থেকে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়।

সংগঠনটির পক্ষ থেকে প্রায় ৫০ জন পথচারীর হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার সদস্য সচিব খন্দকার আল ইমরান, মুখ্য সংগঠক মোঃ সাকিব মিয়া, মুখপাত্র জান্নাতুল ফিরদাউস মিম, যুগ্ম আহ্বায়ক অনামিলা আক্তার রিতু এবং সিনিয়র সদস্য সচিব মোঃ সাজ্জাদ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রোগ্রাম শেষে সদস্য সচিব খন্দকার আল ইমরান বলেন,
“আমরা একদিন মারা যাবো, কিন্তু আমাদের ভালো কাজগুলো রয়ে যাবে। সামাজিক এই কাজগুলো আরও বেশি বেশি করতে পারি—এ জন্য সবার দোয়া কামনা করছি।”

মুখপাত্র জান্নাতুল ফিরদাউস মিম বলেন,
“আমরা দুনিয়ায় এসেছি ভালো কাজ করার জন্য। তাই আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সেটা ছোট পরিসরে হোক কিংবা বড় আয়োজনে।”

সিনিয়র সদস্য সচিব মোঃ সাজ্জাদ হোসাইন বলেন,
“হাদীসে রয়েছে, রোজাদারকে ইফতার করালে রোজার সওয়াব পাওয়া যায় এবং রোজাদারের সওয়াব থেকেও কিছু কমে না। তাই আমরা ক্ষুদ্র পরিসরে হলেও কুড়িগ্রামের মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি।”

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।