শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

নাগেশ্বরীতে বন্দুক দিয়ে পাখি শিকার, যুবকের এক বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি 17, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধভাবে পাখি শিকার করার দায়ে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদীন ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতিয়ার রহমানের ছেলে। জানা যায়, সোমবার দুপুরে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় তিনি বন্দুক দিয়ে ৮টি ঘুঘু পাখি শিকার করেন। এ […]

উলিপুরে পবিত্র রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি 16, 2026

শাহজাহান খন্দকার || উলিপুর উলিপুর উপজেলায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে করণীয় নির্ধারণে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। তিনি বলেন, রমজান মাসে কোনোভাবেই খাদ্যে […]

কুড়িগ্রামে ট্রাক চাপায় সাবেক সেনাসদস্য নিহতের ঘটনার, ঘাতক ট্রাক চালক গ্রেফতার

ফেব্রুয়ারি 16, 2026

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে লালমনিরহাট থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৩, রংপুর। জানা গেছে, সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ঘাতক ট্রাক চালক হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি রংপুরের […]

কুড়িগ্রামে ৬৬৪ জন শিক্ষার্থী পাচ্ছেন ফুল সংগঠনের শিক্ষাবৃত্তি

ফেব্রুয়ারি 16, 2026

ফজলুল করীম ফরাজী ।। কুড়িগ্রাম সদর ‎মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) শিক্ষাবৃত্তির ফলাফল প্রকাশ করেছে সংগঠনটি। এ নিয়ে চতুর্থ বারের মত শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি দিচ্ছেন সংগঠনটি। শিক্ষাবৃত্তি পরীক্ষায় জেলার ১৩৬ টি প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত স্কুল মাদ্রাসার ২১৪৯ জন শিক্ষর্থীর অংশ গ্রহণ করে ৬৬৪ জন শিক্ষার্থী ৪টি গ্রেডে বৃত্তি লাভ করেন। ‎‎সোমবার […]

রাজারহাটে হামলার অভিযোগ: জামায়াত–এনসিপি সমর্থকদের ওপর বিএনপির আক্রমণ, আহত একাধিক

ফেব্রুয়ারি 15, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জামায়াত–এনসিপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় হাসান জিহাদী, তানজিম হাসান, নাছির লিমনসহ কয়েকজন আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ তারিখ রাতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে এলাকায় […]

উলিপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন তাসভীর উল ইসলাম

ফেব্রুয়ারি 15, 2026

নিউজ ডেস্ক গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উলিপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন তাসভীর উল ইসলাম। এক বার্তায় তিনি বলেন, নির্বাচনে মানুষের ভালোবাসা, উৎসাহ ও উদ্দীপনা তাকে আবেগাপ্লুত করেছে। তিনি উল্লেখ করেন, ভোটের ফলাফল পরবর্তী রেজাল্টের সঙ্গে তার কোনো সামঞ্জস্যতা ছিল না এবং হার–জিত বড় বিষয় নয়। উলিপুরের সন্তান ও প্রার্থী হিসেবে […]

তারেক রহমানের উদ্দেশে কুড়িগ্রাম ছাত্রদল সভাপতির আবেগঘন স্ট্যাটাস

ফেব্রুয়ারি 15, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। পোস্টের সঙ্গে তিনি জুলাই-আগস্টের আন্দোলনের একটি ছবি যুক্ত করেন। স্ট্যাটাসে তিনি জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্রদলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে তাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করার আহ্বান জানান। ফেসবুক পোস্টের শুরুতে ‘প্রিয় হাইকমান্ড’ সম্বোধন করে তিনি […]

বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিটের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ফেব্রুয়ারি 15, 2026

ডেস্ক নিউজ “একের রক্ত, অন্যের জীবন; রক্তই হোক আত্মার বাঁধন।” এই শ্লোগানকে সামনে রেখে আজ রবিবার কুড়িগ্রাম সরকারি কলেজে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট-এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান। ২০০৬ সালের ১৫ ফেব্রুয়ারি এ ইউনিটটি যাত্রা শুরু করে এবং গত দুই দশক ধরে এলাকার রক্তদাতা, স্বেচ্ছাসেবী ও সমাজ সচেতনদের নিয়ে মানবিক […]

কুড়িগ্রামে বসন্ত ও ভালোবাসার রঙিন উৎসব

ফেব্রুয়ারি 14, 2026

ডেস্ক নিউজ আজ বসন্তের প্রথম প্রভাত, একইসঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুর নবীন আগমন আর হৃদয়ের উচ্ছ্বাস মিলেমিশে এক অনন্য উৎসবের আবহ তৈরি করেছে কুড়িগ্রাম জুড়ে। সকাল থেকেই শহরের বাতাসে ছিল ফুলের সুবাস, রঙিন পোশাক আর হাসির ঝিলিক। কলেজ মোড়ে তরুণদের ভিড় জেলা শহরের কলেজ মোড় এলাকায় সকাল থেকেই ছিল বাড়তি কোলাহল। ফুলের দোকানগুলোতে উপচে পড়া […]

সোহেল কায়কোবাদের হাত ধরে ঐক্যের বার্তা, কুড়িগ্রামে নতুন রাজনীতির ইঙ্গিত ড. আতিক মুজাহিদের

ফেব্রুয়ারি 14, 2026

ডেস্ক নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ কুড়িগ্রাম–২ আসনে বিজয়ের গেজেট প্রকাশের পরই রাজনৈতিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা দিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সংক্ষিপ্ত এক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, গেজেটেড।” তবে শুধু আনুষ্ঠানিকতা নয়—এই বার্তার মধ্য দিয়েই তিনি কুড়িগ্রামে বিভাজনের রাজনীতি পরিহার করে সম্মান, উন্নয়ন ও […]

Verified by MonsterInsights