শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা ২০২৬-এ আল-কারীম ক্যাডেট মাদরাসা নাগেশ্বরীর শতভাগ সাফল্য

ফেব্রুয়ারি 25, 2026

মোঃ মাইদুল ইসলাম মামুন ।। নাগেশ্বরী প্রতিনিধি ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা ২০২৬ ইং-এ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-কারীম ক্যাডেট মাদরাসা নাগেশ্বরী অর্জন করেছে শতভাগ সাফল্য। চলতি বছরে প্রতিষ্ঠানটি থেকে মোট ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং আনন্দের বিষয় হলো অংশগ্রহণকারী প্রত্যেকেই বৃত্তি অর্জন করেছে। প্রাপ্ত ফলাফলে জানা যায়, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৬ জন […]

কুড়িগ্রামে কুড়ি-পার্লামেন্ট গঠন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি 25, 2026

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাট, ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ২৬ কুড়িগ্রাম-২ একটি জনবহুল, সমস্যা কবলিত ও চরাঞ্চল বেষ্টিত জনপদ। দীর্ঘদিন এই নির্বাচনী এলাকা থেকে বহু সংসদ সদস্য নির্বাচিত হলেও এলাকার আর্থসামাজিক প্রেক্ষাপটে দৃশ্যমান পরিবর্তন হয়নি। বেকারত্বের যাঁতাকল এলাকার মানুষের ভাগ্যের সাথে তিরস্কার করেছে বারংবার। এই নির্বাচনী […]

ফিতরার হার নির্ধারণ : জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

ফেব্রুয়ারি 25, 2026

ডেস্ক নিউজ ১৪৪৭ হিজরি সনের রমজান মাসে ফিতরার হার নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি। এ বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব […]

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, শশুরকে কুপিয়ে জখম; স্বামী সোহেল গ্রেফতার

ফেব্রুয়ারি 25, 2026

মোঃ মাইদুল ইসলাম , ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধুকে মারধর এবং তার পিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় স্বামী শাহাদত হোসেন সোহাগ (৩২)-কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা নং–১৩/২৬ দায়েরের পর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে […]

সার্কেল এএসপি ও বিজিবির সমন্বিত অভিযানে ভূরুঙ্গামারীতে ৪ কেজি গাঁজা উদ্ধার

ফেব্রুয়ারি 24, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। যৌথ এ অভিযান পরিচালনা করে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ভূরুঙ্গামারী সার্কেল এএসপির নেতৃত্বে পুলিশের একটি দল […]

রাজারহাট-এ গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

ফেব্রুয়ারি 24, 2026

রাহীমুল ইসলাম সজীব, রাজারহাট কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় নাসরিন বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসরিন বেগম ওই এলাকার বয়লার মুরগি বিক্রেতা নুর আলমের স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল […]

ভূরুঙ্গামারী তিলাই স্কুলের শিক্ষার্থীদের জিম্মি ও অনিয়মিত পাঠদানের অভিযোগে শিক্ষক রফিকুলকে সাময়িক বরখাস্ত

ফেব্রুয়ারি 24, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ রফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের স্মারক নং তিঃউঃবিঃ/২০২৬/০৩, তারিখ ১৮ ফেব্রুয়ারি অনুযায়ী প্রধান শিক্ষক স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়, রফিকুল স্যার বিদ্যালয়ের নিকটবর্তী নিজ বাড়িতে তাদের প্রাইভেট পড়তে বাধ্য করেন। প্রাইভেটে […]

ফুলবাড়ী বাজারে পচা গরুর মাংস বিক্রি: কসাইকে জরিমানা ও ১ মাসের কারাদণ্ড

ফেব্রুয়ারি 23, 2026

অনিল চন্দ্র রায় ।। ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডসহ ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ফুলবাড়ী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাংস বিক্রেতা ইকরামুল হককে ১০ হাজার […]

ভুরুঙ্গামারীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, শশুরকে কুপিয়ে আহত, থানায় অভিযোগ

ফেব্রুয়ারি 23, 2026

মোঃ মাইদুল ইসলাম , ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর এবং তার পিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা মোঃ আজাহার আলীর মেয়ে মোছাঃ আয়শা সিদ্দিকা সোমা সঙ্গে প্রায় দুই বছর আগে একই এলাকার মোঃ […]

উলিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি 23, 2026

শাহজাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী […]

Verified by MonsterInsights