বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে কুড়ি-পার্লামেন্ট গঠন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের রাজারহাট, ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ২৬ কুড়িগ্রাম-২ একটি জনবহুল, সমস্যা কবলিত ও চরাঞ্চল বেষ্টিত জনপদ। দীর্ঘদিন এই নির্বাচনী এলাকা থেকে বহু সংসদ সদস্য নির্বাচিত হলেও এলাকার আর্থসামাজিক প্রেক্ষাপটে দৃশ্যমান পরিবর্তন হয়নি। বেকারত্বের যাঁতাকল এলাকার মানুষের ভাগ্যের সাথে তিরস্কার করেছে বারংবার।

এই নির্বাচনী এলাকাটিকে কর্মমুখর করতে ও নদী ভাঙ্গনসহ নানান সমস্যা সমাধানের লক্ষ্যে এবার এই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ নিয়েছেন ব্যতিক্রম এক পদক্ষেপ। যে পদক্ষেপের নাম “কুড়ি-পার্লামেন্ট”। এ লক্ষ্যে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় কুড়িগ্রাম পৌর টাউন হলে সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। এসময় তিনি বলেন, “কুড়িগ্রামের আর্থসামাজিক উন্নয়নে জনগনের সাথে সম্পৃক্ত থেকে আমি “কুড়ি-পার্লামেন্ট” নামে একটি পার্লামেন্ট গঠন করতে চাই। যে পার্লামেন্টের সদস্য থাকবেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যারা এই পার্লামেন্টের মাধ্যমে কুড়িগ্রামের উন্নয়নের জন্য নানাবিধ চিন্তা-ভাবনা আমার কাছে সরাসরি পেশ করতে পারবেন এবং আমি সকলের মৌলিক দাবিগুলো নোট আকারে পরবর্তীতে জাতীয় সংসদ অধিবেশনে উপস্থাপন করবো এবং সেই অনুযায়ী বাজেট-বরাদ্দের জন্য প্রচেষ্টা করবো।”

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, “আমি জনগণের প্রকৃত দাবি-দাওয়া সংসদে তুলে ধরে এলাকার সকল সমস্যা নিরসন করতে চাই, আমি আপনাদের পরামর্শ নিয়ে কর্মমুখর কুড়িগ্রাম বিনির্মাণ করতে চাই”।

সাংসদ আতিক মুজাহিদের এই চিন্তাভাবনাকে ইনোভেটিভ বলছেন সংসদীয় আসনটির বিশিষ্টজনেরা। তারাও এ ব্যাপারে ইতিবাচক মতামত প্রকাশ করেন। জনগণের প্রকৃত সমস্যা সমাধান হতে পারে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের একমাত্র পথ বলে সমাবেশে মতামত দেন অনেকেই।

সমাবেশে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, আলেম-ওলামা, দলিত, হরিজন, তৃতীয় লিঙ্গ, সরকারি-বেসরকারি চাকুরিজীবী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক স্টেক হোল্ডার উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক মুকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাজুল ইসলাম, সাংবাদিক তামজিদ হাসান, জেলা মহিলা পরিষদের সভানেত্রী রওশন আরা প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 19

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]