শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কুড়িগ্রামে আলুচাষীদের মানববন্ধন, কমিশন ও ভাড়া নির্ধারণের দাবি

ফেব্রুয়ারি 28, 2026

ডেস্ক ‍নিউজ কুড়িগ্রামে আলুচাষী ও ব্যবসায়ীরা হিমাগারে ২০২৫ সালে সংরক্ষিত আলুর বস্তা প্রতি কমিশন এবং ২০২৬ সালে আলুর বস্তা প্রতি ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। জেলা স্বনির্ভর আলু ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের মূল বাজার এলাকায় কুড়িগ্রাম-রংপুর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। […]

কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ এখন বিদেশে রপ্তানী হচ্ছে!

ফেব্রুয়ারি 28, 2026

ফজলুল করিম ফরাজি , কুড়িগ্রাম সদর কুড়িগ্রামে ফেলে দেয়া মাছের উচ্ছিষ্ট আঁশ এখন বিদেশে রপ্তানী হচ্ছে! এতে করে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ হওয়ায় বাড়তি আয়ে মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরছে।মাছের আঁশ সাধারণত উচ্ছিষ্ট বা বর্জ্য হিসেবে বিবেচনা করে ফেলে দেয়া হয়। অথচ এই মাছের আঁশ কয়েক বছর ধরে কুড়িগ্রামে মূল্যবান পণ্য মাছের আঁশ হয়ে […]

রৌমারীতে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২

ফেব্রুয়ারি 27, 2026

ডেস্ক নিউজ রৌমারী উপজেলার ৬নং চর শৌলমারী ইউনিয়নের ডিগ্রি কলেজ পাড়া এলাকায় আর্থিক প্রলোভন দেখিয়ে মুসলমানদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরের অভিযোগ উঠেছে শামসুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শামসুল কুড়িগ্রাম জেলার বাসিন্দা। বৈবাহিক সূত্রে তিনি চর শৌলমারী ইউনিয়নের কলেজ পাড়ায় বসবাস করে আসছেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি […]

সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় যুবক আটক

ফেব্রুয়ারি 27, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী বালারহাট এলাকায় অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় যুবক কে মাদকসহ আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ফুলবাড়ী থানার অফিসার […]

কুড়িগ্রামে একটি ভালো কাজের বিনিময়ে ফ্রিতে ইফতার

ফেব্রুয়ারি 27, 2026

হুমায়ুন কবীর সূর্য।। কুড়িগ্রাম কুড়িগ্রামের চিলমারীতে দিনে একটি ভালো কাজ করলেই ফ্রিতে ইফতার পাওয়া যাচ্ছে। ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ভালো কাজের মানসিকতা বৃদ্ধিতে সাহায্য করছে, পাশাপাশি ইফতার ও রাতের খাবারের নিশ্চয়তা বাড়িয়ে ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মানুষদের আনন্দ দিচ্ছে। প্রতিদিন প্রায় ৫০০–৬০০ মানুষকে বিনামূল্যে খাবার পৌঁছে দিচ্ছে রাজধানীভিত্তিক সংগঠন ‘ভালো কাজের হোটেল’। সরেজমিনে […]

কুড়িগ্রামে যুবককে পিটিয়ে জমি কেনার প্রায় ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ফেব্রুয়ারি 26, 2026

ফজলুল করীম ফরাজী ।। কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদর উপজেলায় এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা এবং তার কাছ থেকে নগদ প্রায় দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। আহত যুবক বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। আহত মোঃ আসাদুজ্জামান ওরফে আনন্দ (২৩) উপজেলার চর সুভারকুটি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার মা মোছাঃ […]

অ্যাম্বুলেন্স–বাইক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল সাবেক স্বাস্থ্যকর্মীর

ফেব্রুয়ারি 26, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা সিভিল সার্জন অফিসের সাবেক এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রাম-চিলমারী সড়ক-এ এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উলিপুর থেকে কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি […]

কুড়িগ্রাম টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে প্রশিক্ষণার্থীদের মানববন্ধন

ফেব্রুয়ারি 26, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন প্রশিক্ষণার্থী, ভুক্তভোগী এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। দ্রুত তাকে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাব-এর সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন […]

উলিপুর ইসলামিয়া ক্যাডেট দাখিল মাদ্রাসা-এর ৭ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

ফেব্রুয়ারি 26, 2026

শাহজাহান খন্দকার, উলিপুর কুড়িগ্রামের উলিপুরে অবস্থিত উলিপুর ইসলামিয়া ক্যাডেট দাখিল মাদ্রাসা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। মাদ্রাসার পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৯ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন বৃত্তি লাভ করেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি এবং ৫ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি অর্জন করেছে। ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী:রাফিউজ্জামান ও […]

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টের আসামি দীপু গ্রেপ্তার

ফেব্রুয়ারি 25, 2026

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিআর মামলা নং–১১৫/২৫ (ভূরু)-এর পলাতক আসামি মোঃ মোহিবুল্লাহ দীপু (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাসিন্দা এবং মোঃ হাসান আলী মন্ডলের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে আদালত থেকে নিয়মিত গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছিল। প্রায় প্রতি মাসেই ওয়ারেন্ট আসায় তাকে গ্রেপ্তারে পুলিশকে ব্যাপক […]

Verified by MonsterInsights