শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার শুরু করলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম

মার্চ 1, 2026

মোঃ মাইদুল ইসলাম , ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের মধ্য দিয়ে উন্নয়ন কার্যক্রম শুরু করেছেন। নির্বাচিত হওয়ার পর তিনি ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী টেকনিক্যাল কলেজ সড়ক থেকে সরকারি কলেজ মাঠ পর্যন্ত সড়কটি […]

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ৯৮ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

মার্চ 1, 2026

অনিল চন্দ্র রায় ।। ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৯৮ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন-এর অধীন অনন্তপুর ক্যাম্পের সদস্যরা উপজেলার নাগরাজ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে তাদের ধাওয়া করা […]

নিঃসঙ্গ বৃদ্ধের ঘরে রমজানের উপহার পৌঁছে দিল আলহেরা ফাউন্ডেশন

মার্চ 1, 2026

ডেস্ক ‍নিউজ জীবনসঙ্গিনীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়া এক অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন আলহেরা ফাউন্ডেশন। সম্প্রতি বৃদ্ধের স্ত্রী ইন্তেকাল করলে তিনি সম্পূর্ণ একা হয়ে পড়েন। এমন কঠিন সময়ে তার বাড়িতে রমজানের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন সংগঠনটির সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ চাচা তার বয়োবৃদ্ধ স্ত্রীকে নিয়ে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করতেন। আর্থিক কষ্টের […]

কুড়িগ্রামের ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের ৯৭৩ প্রতিষ্ঠানের অনিয়মের তথ্য প্রকাশ

মার্চ 1, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত রয়েছে। রবিবার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম. এম. সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রকাশিত তালিকায় […]

উলিপুরে তিস্তা নদী রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধন, প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি

মার্চ 1, 2026

শাহজাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস। রবিবার (০১ মার্চ ২০২৬) সকালে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিকরাও অংশ নেন। আয়োজকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র প্রশাসনের নজর এড়িয়ে […]

কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলে তিন পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

মার্চ 1, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল, কুড়িগ্রাম-এ মাধ্যমিক ও প্রাথমিক শাখায় একাধিক পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তিতে তিনটি ভিন্ন বিষয়ে সহকারী শিক্ষক পদে আবেদন আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক (পদার্থ বিজ্ঞান), সহকারী শিক্ষক (ভূগোল) এবং সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম ও নৈতিক […]

১৯ বছর পর আদালতের রায়ে রৌমারীতে আ.লীগ অফিস ও দোকানঘর উচ্ছেদ

মার্চ 1, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদরের টিএনটি এলাকায় ১৯ বছর পর আদালতের রায়ে উপজেলা আ.লীগের অফিস ও কয়েকটি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আদালতের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে জায়গাটি প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। জানা যায়, প্রায় ১৯ বছর আগে উপজেলা শহরের টিএনটি এলাকায় মাফুজাল ইসলামের মালিকানাধীন […]

উলিপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেব্রুয়ারি 28, 2026

শাহ্জাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে শহীদ মিনার সংলগ্ন শহীদ রায়হান পাঠাগারে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি উলিপুর উপজেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী (সংগঠক) মামুন মিয়া। সঞ্চালনায় ছিলেন জাতীয় […]

ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল গাড়িতে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ফেব্রুয়ারি 28, 2026

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি বগুড়া সদর থানা পুলিশের অভিযানে ৩২ কেজি মাদক গাঁজাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে বগুড়া সদর থানাধীন মাটিডালি মোড়ে চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করা হয়। পুলিশ জানায়, বগুড়া সদর থানার জিডি নং-২১৬১, তারিখ ২৭/০২/২০২৬ মূলে এসআই (নিঃ) মোঃ নজরুল […]

কুড়িগ্রাম বর্ণাঢ্য আয়োজনে এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফেব্রুয়ারি 28, 2026

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল চারটায় কুড়িগ্রাম জেলা কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার শেষে সংগঠনটির জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা সংগঠনটি দোয়া মাহফিলে সকল […]

Verified by MonsterInsights