
ডেস্ক নিউজ
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল, কুড়িগ্রাম-এ মাধ্যমিক ও প্রাথমিক শাখায় একাধিক পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তিতে তিনটি ভিন্ন বিষয়ে সহকারী শিক্ষক পদে আবেদন আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক (পদার্থ বিজ্ঞান), সহকারী শিক্ষক (ভূগোল) এবং সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা) পদে একজন করে মোট ৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: সহকারী শিক্ষক (পদার্থ বিজ্ঞান): স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি।
সহকারী শিক্ষক (ভূগোল): স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি।
সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা): স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল/কামিল শিক্ষাসহ মাস্টার্স ডিগ্রি।
বয়সসীমা: আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।
বেতন স্কেল: পদার্থ বিজ্ঞান: ১২,৫০০–৩০,২৩০ টাকা (বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রযোজ্য)
ভূগোল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রযোজ্য)
ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা: ১১,০০০–২৬,৫৯০ টাকা (বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রযোজ্য)
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আগামী ১০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সোনালী ব্যাংক, কুড়িগ্রাম শাখায় নির্ধারিত হিসাব নম্বরে ৫০০ (পাঁচশত) টাকা ব্যাংক ড্রাফট জমা দিয়ে অফিস চলাকালীন সময়ে আবেদনপত্র দাখিল করতে হবে।
আবেদনের সঙ্গে সংযুক্তি: ১. পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি ২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি ৩. জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ৪. ব্যাংক ড্রাফট ৫. অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
বিস্তারিত তথ্যের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :