
মার্চ 5, 2026
হুমায়ুন কবির সূর্য ।। হামার কুড়িগ্রাম কুড়িগ্রামে ক্যান্সারে আক্রান্ত সাড়ে চার বছরের শিশু রেদওয়ান ইসলাম রাব্বীর চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে না পেরে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। একমাত্র ছেলেকে বাঁচাতে প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা। কিন্তু দিনমজুর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না হওয়ায় দুশ্চিন্তা আর শোকে বারবার মুর্ছা যাচ্ছেন শিশুটির মা। […]

মার্চ 5, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটার অবকাঠামোর একটি অংশ ভেঙে দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে উপজেলার তবকপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স ‘এইচবিইউ’ ব্রিকস নামের ইটভাটায় এ অভিযান […]

মার্চ 5, 2026
রফিকুল ইসলাম রফিক ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌরসভাসহ বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আগামী ৭ মার্চ (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিস সূত্রে জানা […]

মার্চ 5, 2026
মাসুদ রানা সাগর, কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে মো. মোকলেছুর রহমান (৪৮) নামের এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার উত্তর নওয়াবশ এলাকার মো. ইউনুস আলী (৫০), মো. রিয়াজুল ইসলাম (৪২), […]

মার্চ 5, 2026
মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদর বাজারের মাছ বাজারে এক মাছ ব্যবসায়ীকে মারধর, নগদ টাকা ছিনিয়ে নেওয়া ও দোকানের মাছ নষ্ট করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে মাছ বিক্রি বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন বাজারের মাছ ব্যবসায়ীরা। এতে বাজারে মাছের সরবরাহ বন্ধ হয়ে সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন। অভিযোগ সূত্রে […]

মার্চ 5, 2026
মোঃ সুন্নাতুল ইসলাম নিরব , শিশু সাংবাদিক কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ দেওয়ানের খামার কবরস্থানে একটি মাথার খুলি কবরের ওপর পাওয়া গেছে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং খবর দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, হঠাৎ কবরের ওপর মাথার খুলি দেখতে পেয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কেউ এটিকে কালো যাদুর ঘটনা বলছেন, […]

মার্চ 5, 2026
আশির্বাদ রহমান ।। হামার কুড়িগ্রাম উত্তরাঞ্চলের নদীমাতৃক জেলা কুড়িগ্রাম। প্রায় ৩০ লাখ মানুষের এই জেলায় প্রকৃতির সৌন্দর্যের অভাব নেই, রয়েছে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তাসহ প্রায় ১৬টি নদ-নদী এবং চার শতাধিক চরাঞ্চল। নদী ও চরঘেরা এই জনপদের মানুষ সহজ-সরল জীবনযাপন করলেও আধুনিক বিনোদনের সুযোগ-সুবিধা প্রায় নেই বললেই চলে। অথচ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলার অন্যতম দৃষ্টিনন্দন […]

মার্চ 5, 2026
শাহজাহান খন্দকার, উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলা-এ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, উলিপুর উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উলিপুর উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষকদের ভূমিকা ও নতুন উলিপুর গঠনে তাদের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম-৩ […]

মার্চ 5, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট নিরসনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক পদায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে ডিও লেটার পাঠিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগ থেকেই কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়ন ও বিদ্যমান সংকট নিরসনে কাজ করে আসছেন তিনি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ মার্চ) […]

মার্চ 5, 2026
মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর ওপর নির্মাণাধীন সোনাহাট সেতুর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তিনি নির্মাণাধীন সেতু এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার তাগিদ দেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন […]