
মোঃ সুন্নাতুল ইসলাম নিরব , শিশু সাংবাদিক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ দেওয়ানের খামার কবরস্থানে একটি মাথার খুলি কবরের ওপর পাওয়া গেছে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং খবর দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, হঠাৎ কবরের ওপর মাথার খুলি দেখতে পেয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কেউ এটিকে কালো যাদুর ঘটনা বলছেন, আবার কেউ ধারণা করছেন শেয়াল বা অন্য কোনো প্রাণী কবর থেকে তুলে এনে এখানে ফেলেছে।
এ ঘটনায় এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পরে স্থানীয়রা মাথার খুলিটি মাটিতে পুতে দেন।
আপনার মতামত লিখুন :