কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট নিরসনে স্বাস্থ্য মন্ত্রীর কাছে ডিও লেটার পাঠালেন ড. আতিক মুজাহিদ এমপি


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৭:১৭ অপরাহ্ন /
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট নিরসনে স্বাস্থ্য মন্ত্রীর কাছে ডিও লেটার পাঠালেন ড. আতিক মুজাহিদ এমপি

ডেস্ক নিউজ


কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট নিরসনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক পদায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে ডিও লেটার পাঠিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগ থেকেই কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়ন ও বিদ্যমান সংকট নিরসনে কাজ করে আসছেন তিনি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ মার্চ) কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট নিরসনে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক পদায়নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নিকট একটি ডিও লেটার প্রেরণ করেন।

ডিও লেটারে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের প্রয়োজন রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।