শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কুড়িগ্রামে চাকরি মেলা অনুষ্ঠিত, চাকরি পেলেন ১২৪ জন

এপ্রিল 6, 2026

মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম কারিগরি শিক্ষার প্রসার, দক্ষ জনশক্তি তৈরি এবং বেকারত্ব হ্রাসের লক্ষ্যে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী চাকরি মেলা ও সেমিনার। এতে বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি চাকরি পেয়েছেন ১২৪ জন চাকরি প্রত্যাশী। রবিবার কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘অ্যাসেট’ প্রকল্পের আওতায় এ জব ফেয়ারের আয়োজন করা হয়। মেলায় অংশগ্রহণ করে ১০টি শিল্পপ্রতিষ্ঠান, […]

রাজারহাটে মসজিদের খাস জমি দখল নিয়ে চাঞ্চল্য, ভুয়া স্ট্যাম্প ও মামলার অভিযোগে উত্তেজনা

এপ্রিল 6, 2026

কে.এম. মামুন অর-রশিদ , রাজারহাট রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর মধ্য কলনীপাড়া জামে মসজিদের খাস জমি দখলকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় গ্রাম পুলিশ জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে ভুয়া স্ট্যাম্প তৈরি, জমি বেদখল এবং সচেতন মহলের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মসজিদের […]

পরিবেশ রক্ষায় সাইকেলে অদম্য শাহাদত: ৫ দিনে কুড়িগ্রাম থেকে রাজশাহী জয়

এপ্রিল 6, 2026

ডেস্ক নিউজ পবিত্র ঈদুল ফিতর-এর ছুটিতে যখন সবাই উৎসবে ব্যস্ত, তখন পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে সাইকেলের প্যাডেলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কুড়িগ্রামের তরুণ সাইক্লিস্ট শাহাদত আলী সৌমিক। কুড়িগ্রাম থেকে শুরু করে পাবনা ও রাজশাহী পর্যন্ত প্রায় ৩৯০ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি, মাত্র ৫ দিনে। ঈদের দিন সন্ধ্যায় কুড়িগ্রাম থেকে যাত্রা শুরু করে প্রথম দিনেই […]

ভূরুঙ্গামারীতে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি

এপ্রিল 6, 2026

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের পুনর্বহাল চেষ্টাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় সোমবার সকালে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। জানা […]

রাজারহাটে তারুণ্যের বইমেলা উদ্বোধন করলেন সোহেল হোসনাইন

এপ্রিল 6, 2026

এনামুল হক সরকার ।। রাজারহাট সুরধ্বনি শিল্পী গোষ্ঠী ও জেগে উঠো ফাউন্ডেশনের যৌথ আয়োজনে রাজারহাটে শুরু হয়েছে ১০ দিনব্যাপী তারুণ্যের বইমেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা। “আসুন সবাই বই পড়ি, মিলেমিশে স্বদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার দুপুরে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে মেলার শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব […]

কুড়িগ্রামে ট্রলি উল্টে প্রাণ গেল চালকের, আহত হেলপার

এপ্রিল 6, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা সেতুর পশ্চিম পাশে ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রলির চালকের মৃত্যু হয় এবং তার সহকারী (হেলপার) আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত হেলপারকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

তারুণ্যের বই উৎসব রাজারহাট-২০২৬ এর শুভ উদ্বোধন আগামীকাল

এপ্রিল 5, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজারহাটে আগামীকাল (তারিখ উল্লেখযোগ্য) বেলা ১২.০০ ঘটিকায় ঐতিহ্যবাহী রাজারহাট কামিল মাদরাসা মাঠে শুরু হতে যাচ্ছে “তারুণ্যের বই উৎসব রাজারহাট-২০২৬”-এর শুভ উদ্বোধন। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ বইমেলায় ২০২৫ সালের মতো এবারও প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। গত আসরে মেলাটি রাজারহাট উপজেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল, যা আয়োজকদের নতুন করে উৎসাহ জুগিয়েছে। এবারও […]

উলিপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, স্বাভাবিক প্রসবে বিরল সফলতা

এপ্রিল 5, 2026

শাহজাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুরে অবস্থিত আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার (মাতৃমঙ্গল)-এ এক মায়ের গর্ভে একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—প্রসূতির প্রথম সন্তান সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্মগ্রহণ করলেও, দ্বিতীয়বার তিনি স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিতে সক্ষম হয়েছেন, যা একটি বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। তথ্যসূত্রে জানা যায়, […]

কুড়িগ্রামে জেলা পরিষদ কর্মকর্তার ‘হুমকি-অপমান’, ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচি

এপ্রিল 5, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামে জেলা পরিষদের এক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবসায়ীদের সঙ্গে হুমকি ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, গত ৪ এপ্রিল বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবহারে সরকারি নির্দেশনা মেনে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ব্যবসায়ীরা নির্ধারিত সময়ের আগেই দোকান বন্ধ করে দেন। তবে অভিযোগ […]

সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদর এসিল্যান্ড

এপ্রিল 5, 2026

ডেস্ক নিউজ সাংবাদিক পরিচয়ে ভাই বলায় চটে গেলেন, কুড়িগ্রাম সদরের ভুমি কর্মকর্তা (এসিল্যান্ড) আরিফুল ইসলাম। এসময় তিনি জনসাধারণের সামনে ভাই সম্বোধন করায়, তিনি সাধারণ কোন মানুষ নন বলে দাবি করেন। বলেন, ভাই কেন বললেন, সাধারণ মানুষ ভাববে আপনার সাথে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে। রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা […]

Verified by MonsterInsights