শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন: ঝুঁকিতে সোনাহাট সেতু ও তীররক্ষা বাঁধ

এপ্রিল 8, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশ থেকে বালু তোলায় সেতুর নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। পাশাপাশি ঝুঁকিতে রয়েছে নদীর তীররক্ষা বাঁধ, তীরবর্তী বসতভিটা ও ফসলি জমি। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কে দুধকুমার নদের ওপর প্রায় ১৩০ বছর পুরোনো একটি […]

একসাথে ৫ বিশ্ববিদ্যালয়ে চান্স: উলিপুরের অনামিকার অসাধারণ সাফল্য

এপ্রিল 8, 2026

শাহ্জাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী অনামিকা সরকার দেশের একাধিক শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ২০২৩–২৪ শিক্ষাবর্ষে তার এই ব্যতিক্রমী সাফল্য তাকে ইতোমধ্যেই স্থানীয় গর্বে পরিণত করেছে। জানা গেছে, অনামিকা সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ফিজিক্স (১০৫) বিভাগে ভর্তির সুযোগ পাওয়ার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় […]

স্কুলের দ্বিতল ভবনের বারান্দায় নেই গ্রিল, পড়ে মারা গেলো শিক্ষার্থী

এপ্রিল 8, 2026

আরিফুল ইসলাম রিগান , কুড়িগ্রাম কুড়িগ্রামের চিলমারীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় তলা থেকে পড়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকার কে ডি ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলিমুল রাজি এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ওই শিক্ষার্থীর নাম হাবিবা […]

স্কুল পরিদর্শনে ইউএনও , শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও টিফিন বক্স বিতরণ

এপ্রিল 7, 2026

কাশির খামার ও ঢেঁকিয়ারাম মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী বিতরণ নূর মোহাম্মদ রোকন, উলিপুর স্কুল পরিদর্শনের প্রাক্কালে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করেছেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। তিনি উপজেলার কাশির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঢেঁকিয়ারাম মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষাসামগ্রী তুলে দেন। […]

ফুলবাড়ীতে জ্বালানি সংকট মোকাবেলায় ফুয়েল কার্ড চালু, গণবিজ্ঞপ্তি প্রকাশ

এপ্রিল 7, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলমান জ্বালানি সংকট মোকাবেলায় ফুয়েল কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সর্বসাধারণের অবগতির জন্য একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রশাসন। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন, অপচয় রোধ এবং ভোগান্তি কমাতে এই ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হচ্ছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী কার্ডধারীরা নির্দিষ্ট পরিমাণ জ্বালানি সংগ্রহ করতে পারবেন। […]

উলিপুর হাসপাতালে ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাবা-মেয়ে

এপ্রিল 7, 2026

শাহ্জাহান খন্দকার || উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এক বাবা ও তার মেয়ে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের বামনেরহাট এলাকার সাদুল্লা সরকারপাড়ার বাসিন্দা আইরিন বেগম নামে এক রোগীকে দেখতে তার […]

বসতবাড়িতে পেট্রোল মজুদ: রৌমারীতে যুবককে জরিমানা

এপ্রিল 7, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বসতবাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুদ রাখার দায়ে হিরা সাহা (৩৩) নামের এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তার বাড়ি থেকে ৩০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত হিরা সাহা […]

ভুরুঙ্গামারীতে আদালতের রায় ও মাউশি আদেশ উপেক্ষা? পুনর্বহাল শিক্ষকদের যোগদানে বাধা নিয়ে তীব্র অভিযোগ

এপ্রিল 7, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁস মামলায় আদালতে বেকসুর খালাস ও সরকারি পুনর্বহাল আদেশ পাওয়ার পরও কয়েকজন শিক্ষক-কর্মচারীর কর্মস্থলে যোগদানে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হওয়া ৬ জন শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘ বিচারিক […]

কুড়িগ্রামে ভূমিদস্যুদের তাণ্ডব: মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি, ২ জন জেলহাজতে

এপ্রিল 7, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামে ভূমি অপরাধ মামলায় আপসের শর্তে জামিন নিয়ে ফের জমি দখল, গাছ কাটা এবং বাদি ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একদল ভূমিদস্যুর বিরুদ্ধে। এই ঘটনায় বিজ্ঞ আদালত দুই আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আদালতের এই আদেশের পর ক্ষিপ্ত হয়ে আসামিরা সোমবার (৬ এপ্রিল) পুনরায় বাদি ও তার পরিবারের ওপর হামলার […]

রাজিবপুরে ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপসহ দুইজন আটক

এপ্রিল 6, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপসহ দুইজনকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, স্লুইসগেট এলাকায় চেকপোস্টে অভিযান পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ মুসা মিয়ার নেতৃত্বে একটি চৌকস টিম। এ সময় জামালপুরগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হলে ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন—কুড়িগ্রাম […]

Verified by MonsterInsights