কুড়িগ্রামে ট্রলি উল্টে প্রাণ গেল চালকের, আহত হেলপার


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৬, ২:০৪ অপরাহ্ন /
কুড়িগ্রামে ট্রলি উল্টে প্রাণ গেল চালকের, আহত হেলপার

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা সেতুর পশ্চিম পাশে ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রলির চালকের মৃত্যু হয় এবং তার সহকারী (হেলপার) আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত হেলপারকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।