
ডেস্ক নিউজ
কুড়িগ্রামের রাজারহাটে আগামীকাল (তারিখ উল্লেখযোগ্য) বেলা ১২.০০ ঘটিকায় ঐতিহ্যবাহী রাজারহাট কামিল মাদরাসা মাঠে শুরু হতে যাচ্ছে “তারুণ্যের বই উৎসব রাজারহাট-২০২৬”-এর শুভ উদ্বোধন।
দ্বিতীয়বারের মতো আয়োজিত এ বইমেলায় ২০২৫ সালের মতো এবারও প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। গত আসরে মেলাটি রাজারহাট উপজেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল, যা আয়োজকদের নতুন করে উৎসাহ জুগিয়েছে।

এবারও জমকালো আয়োজনে সাজানো হয়েছে রাজারহাট কামিল মাদরাসা প্রাঙ্গন। দেশের স্বনামধন্য বিভিন্ন প্রকাশনীর অংশগ্রহণে মেলাটি বইপ্রেমীদের জন্য হয়ে উঠবে এক মিলনমেলা।
মেলা কমিটির আহ্বায়ক আনিছুর রহমান লিটন বলেন,
“আমাদের আগামী প্রজন্মের জন্য সুস্থ সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আয়োজকরা সকল শ্রেণি-পেশার মানুষকে বইমেলায় উপস্থিত থেকে এই আয়োজনকে সফল করার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :