
জানুয়ারি 20, 2026
নিউজ ডেস্ক গণভোটে “হ্যাঁ” এর পক্ষে প্রচারণা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উলিপুর উপজেলার দুর্গাপুর হাটে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা হাটের দোকানদার ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। প্রচারণাকালে উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য সংগঠক সাকিব হাসান, সিনিয়র সদস্য সচিব সাজ্জাদ হোসাইনসহ অন্যান্য নেতাকর্মীরা। […]

জানুয়ারি 20, 2026
নিউজ ডেস্ক ঢাকায় যাওয়ার পথে কুড়িগ্রাম সদরের ঘোষপাড়া এলাকায় একটি বাস কাউন্টার থেকে যুবলীগ নেতা নুরুল আলম নূরুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক নুরুল আলম নূরু কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন যুবলীগের নেতা বলে জানা গেছে। গোয়েন্দা সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে কুড়িগ্রাম সদর থানার একটি গোয়েন্দা দল ঘোষপাড়ার […]

জানুয়ারি 20, 2026
শাহজাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের গোবিন্দ জি মন্দির সংলগ্ন কাচারী পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে আকস্মিকভাবে আগুন লেগে বকশি মোঃ অয়ন সরকার (পিতা: মরহুম আজিজার রহমান)-এর বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৩টার দিকে ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। […]

জানুয়ারি 20, 2026
জাহিদ হাসান | হামার কুড়িগ্রাম ভাঙা টিনের ঘরে শীত ও ঠান্ডায় থাকা যায় না। স্বামী নেই, খোঁজ নেওয়ারও কেউ নেই—এভাবেই জীবনের কষ্টের কথা জানালেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের সদ্দারপাড়া এলাকার বিধবা নারী রাবেয়া বেগম (৫৬)। গাছের নিচে অন্যের জায়গায় পলিথিন, কাঠ ও পাটখড়ির বেড়া দিয়ে তৈরি ভাঙা টিনের ঘরে বসবাস করছেন তিনি। মানুষের বাড়িতে […]

জানুয়ারি 20, 2026
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটবোঝাই একটি ট্রাকের অতিরিক্ত ভারে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতুর পাটাতন ভেঙে গেছে। ফলে সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৬টার দিকে সোনাহাট স্থলবন্দরের দিকে যাওয়ার সময় ইটবোঝাই একটি ট্রাক সেতুর স্টিল অংশে উঠলে অতিরিক্ত […]

জানুয়ারি 20, 2026
নিউজ ডেস্ক কুড়িগ্রামের চিলমারীতে ভাসমান তেল ডিপো পুনরায় চালু ও স্থায়ী করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যাবে) দিনব্যাপী উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। রংপুর বিভাগ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ গণস্বাক্ষর কর্মসূচি বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে। এতে শ্রমিক […]

জানুয়ারি 20, 2026
মো:মিজানুর রহমান ।। কুড়িগ্রাম আজ সোমবার বিকালে কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের চরসিতাইঝাড় নুরানি ও হাফেজিয়া মাদ্রাসায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট -২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্নপূর্ণা দেবনাথ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত […]

জানুয়ারি 20, 2026
রতন রায় ।। রাজারহাট কুড়িগ্রামের রাজারহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজারহাট উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে ১৯-১-২০২৬ ইং(সোমবার)সন্ধ্যায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যক্তিত্ব ও আদর্শকে স্মরণ করতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত […]

জানুয়ারি 20, 2026
মোঃ মাইদুল ইসলাম ।। কুড়িগ্রাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ লেনদেন ও অর্থপাচারের অভিযোগে জাতীয় পার্টির নেতা মো. মশিউর রহমান রাঙ্গা এবং কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ […]

জানুয়ারি 20, 2026
মোঃ দুর্জয় হাসান ।। কচাকাটা , নাগেশ্বরী কুড়িগ্রামের কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির উদ্যোগে শীতার্ত চরবাসীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সংকোষ ও গঙ্গাধর নদীর মিলনস্থলে অবস্থিত মহসিনের চরে দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি […]