বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট -২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মো:মিজানুর রহমান ।। কুড়িগ্রাম

আজ সোমবার বিকালে কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের চরসিতাইঝাড় নুরানি ও হাফেজিয়া মাদ্রাসায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট -২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্নপূর্ণা দেবনাথ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কুড়িগ্রাম।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, আসাদুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক,আবু বক্কর সিদ্দিক সহকারী কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল মুন্সিখানা,উম্মুল খায়ের সুমি সহকারী কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেভিনিউ মুন্সিখানা, স্বপন কুমার বিশ্বাস সিভিল সার্জন কুড়িগ্রাম,রাকিবুল হাসান নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, আব্দুল্লাহ আল মামুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক,হাবিবুর রহমান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,শাহজাহান আলী জেলা তথ্য অফিসার,আরিফুল ইসলাম সহকারী কমিশনার, সালমা আক্তার উপজেলা নির্বাচন অফিসার, এস.এন শরিফুল ইসলাম খন্দকার সদর প্রাথমিক শিক্ষা অফিসার,নাহিদা আফরিন সদর কৃষি অফিসার কুড়িগ্রাম।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণের পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, প্রাণি ও শিক্ষার মান উন্নয়নে উঠান বৈঠক ও পরামর্শমুলক সেবা প্রদান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি অন্নপূর্ণা দেবনাথ জেলা প্রশাসক ও রিটানিং অফিসার এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যা ভোট প্রদান করার আহবান জানান। তিনি আরো বলেন গণভোটে হ্যা ভোট প্রদান করলে সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না,দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে,রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে।

দেশের উন্নয়নে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের চাবি আপনার হাতে।এছাড়া তিনি চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]