শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

নাগেশ্বরীর কেদার ইউনিয়নে জন্মনিবন্ধনে ভয়াবহ গড়মিল ভুল জন্মতারিখে শিক্ষাবঞ্চিত শিশুরা, তথ্যসেবা কেন্দ্র কার্যত অকার্যকর

জানুয়ারি 19, 2026

মোঃআবু সাঈদ ইসলাম ।। নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ১৪ নং কেদার ইউনিয়নে জন্মনিবন্ধনে মারাত্মক অনিয়ম ও ভয়াবহ গড়মিলের অভিযোগ উঠেছে। ভুল জন্মতারিখ লিপিবদ্ধ করা, টিকা কার্ডের সঙ্গে জন্মনিবন্ধনের অসামঞ্জস্য এবং ব্যক্তি উপস্থিত না থাকলেও জন্মনিবন্ধন দেওয়ার ঘটনায় চরম ভোগান্তিতে পড়ছেন অভিভাবকরা। এসব অনিয়মের কারণে অনেক শিশু বিদ্যালয়ে ভর্তি হতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে। […]

প্রতারণার ফাঁদ: অর্থ আত্মসাতের মামলায় জেল খাটলেন বৃদ্ধ আনছার

জানুয়ারি 19, 2026

“আমরা প্রতারণার শিকার। উল্টো আমার স্বামীর নামে প্রতারণার মিথ্যা মামলা।” আহসান হাবীব নীলু ।। কুড়িগ্রাম কৃষিকাজ-অটোরিকশা চালিয়ে অতিকষ্টে পাঁচ সদস্যের সংসার চালান কুড়িগ্রামের সরকারি আবাসনের বাসিন্দা বৃদ্ধ আনছার আলী। কখনো তার ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন পড়েনি। তবে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে রিক্রুটিং এজেন্সি খুলে বিমান টিকেটের জন্য ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করার। সেই […]

দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা

জানুয়ারি 19, 2026

মোঃ জাকারিয়া হোসেন ।। কুড়িগ্রাম সরকারি কলেজ দীর্ঘ ২৬ বছর পর পুনরায় সক্রিয় হলো কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাব। ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর ২০০০ সালেই সংগঠনটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকার পর অবশেষে নতুন করে যাত্রা শুরু করলো কলেজভিত্তিক এই সাংবাদিক সংগঠনটি। রোববার (১৮ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে […]

ফেসবুক পোস্ট দিয়ে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিবের পদত্যাগ

জানুয়ারি 18, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ফুলবাড়ী উপজেলা শাখার কমিটি থেকে সদস্য সচিবের পদত্যাগ। ১৮ই জানুয়ারী (রবিবার) দুপুরে জাতীয় ছাত্রশক্তির ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব পারভেজ মোশাররফের তার নিজস্ব ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন।দুপুরে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেনঃ-“আমি পারভেজ মোশাররব, জাতীয় ছাত্রশক্তি ফুলবাড়ি উপজেলা শাখার সদস্য সচিব […]

রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ

জানুয়ারি 18, 2026

ইব্রাহিম আলম সবুজ | রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু উত্তোলন ও বাণিজ্যের অভিযোগ উঠেছে। উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি গাবুরহেলান এলাকায় পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে কাজ করা সাব-ঠিকাদার আব্দুস সালামের বিরুদ্ধে দুটি পুকুর ভরাটের অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিনের ব্যবধানে ওই এলাকায় দুটি পুকুর বালু দিয়ে ভরাট […]

রাজারহাটে সরকারি গাছ লোপাটের অভিযোগ: ইউএনও’র নাম ভাঙিয়ে সাবেক কর্মচারী ও ডাকবাংলোর কেয়ারটেকারের দৌরাত্ম্য

জানুয়ারি 18, 2026

রতন রায় | রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দীর্ঘদিন ধরে সরকারি গাছ কেটে আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সাবেক পরিচ্ছন্নতাকর্মী ও জেলা পরিষদের ডাকবাংলোর কেয়ারটেকারের বিরুদ্ধে। প্রশাসনের নাম ব্যবহার করে এসব অবৈধ কর্মকাণ্ড চালানো হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাবেক পরিচ্ছন্নতাকর্মী আব্দুল জব্বারের বাড়ি থেকে সরকারি গাছের একাধিক বড় গুঁড়ি […]

নাগেশ্বরীতে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষ: ইউপি চেয়ারম্যানসহ তিনজন কারাগারে

জানুয়ারি 18, 2026

মাইদুল ইসলাম মামুন ।। নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (১৮ জানুয়ারি) কুড়িগ্রাম জেলা দায়রা জজ আদালত রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল, তার ছোট ভাই মুরাদ মন্ডল ও বাপ্পি মন্ডলের জামিন আবেদন নামঞ্জুর […]

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

জানুয়ারি 18, 2026

নিউজ ডেস্ক কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ […]

কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত

জানুয়ারি 18, 2026

নিউজ ডেস্ক কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পুলিশি সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দিনের শুরুতে সকাল ৮টা ৩০ মিনিটে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম […]

নাগেশ্বরীতে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও জালিয়াতির অভিযোগ, মানববন্ধন

জানুয়ারি 18, 2026

মো. আবু সাঈদ ইসলাম ।। নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি দারুল উলুম দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে নিয়োগ বাণিজ্য, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপার মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে তিনি একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করেন। পরে ম্যানেজিং […]

Verified by MonsterInsights