
নিউজ ডেস্ক
ঢাকায় যাওয়ার পথে কুড়িগ্রাম সদরের ঘোষপাড়া এলাকায় একটি বাস কাউন্টার থেকে যুবলীগ নেতা নুরুল আলম নূরুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক নুরুল আলম নূরু কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন যুবলীগের নেতা বলে জানা গেছে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে কুড়িগ্রাম সদর থানার একটি গোয়েন্দা দল ঘোষপাড়ার একটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত নুরুল আলম নূরু কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন যুবলীগের একজন নেতা বলে জানা গেছে। এবং ওই ইউনিয়নের কাচিচর গ্রামের আব্দুস সামাদ মিয়ার পুত্র। সে ঢাকায় গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারি পদে চাকরি করেন। দলীয় প্রভাব ও চাকরির সুবাদে সে বিভিন্ন বেআইনি কার্যকলাপের সাথে জড়িত ছিল এ অভিযোগও রয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নুরুল আলম নূরুকে আটকের সুনির্দিষ্ট কারণ এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কি না—সে বিষয়ে যাচাই-বাছাই চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :