উলিপুরে গণভোটে “হ্যাঁ” প্রচারণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ১০:৪২ অপরাহ্ন /
উলিপুরে গণভোটে “হ্যাঁ” প্রচারণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক

গণভোটে “হ্যাঁ” এর পক্ষে প্রচারণা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উলিপুর উপজেলার দুর্গাপুর হাটে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা হাটের দোকানদার ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

প্রচারণাকালে উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য সংগঠক সাকিব হাসান, সিনিয়র সদস্য সচিব সাজ্জাদ হোসাইনসহ অন্যান্য নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে সাজ্জাদ হোসাইন বলেন,
“গণভোট আমাদের জুলাই আন্দোলন ও জুলাই সনদ বাস্তবায়নের সাথে সম্পৃক্ত। তাই প্রতিটি এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।”

মুখ্য সংগঠক সাকিব হাসান বলেন,
“প্রাথমিকভাবে আমরা কাজ শুরু করেছি। সামনে আরও ব্যাপক প্রচারণার মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করা হবে।”