
মার্চ 9, 2026
মোঃ মাইনুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই ছড়ারপার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মোঃ মজিবর রহমান (৭৫) ও তার ছোট ভাই মোঃ আব্দুল মজিদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে প্রায়ই মারপিটের হুমকি […]

মার্চ 8, 2026
সোহেল রানা আন্তর্জাতিক নারী দিবস নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়নের বার্তা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দিন। কিন্তু কুড়িগ্রামের উলিপুরে এ দিবসের একটি আয়োজনে নারীদের যথাযথ অগ্রাধিকার না দেওয়ার অভিযোগ উঠেছে। আয়োজনে পুরুষ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতি বেশি থাকায় স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে। জানা যায়, অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন জিয়ন রায়হান, […]

মার্চ 8, 2026
নিউজ ডেস্ক কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাবাজার সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি নারীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। শনিবার (৭ মার্চ) বিকেলে রৌমারীর বাংলাবাজার সীমান্তে আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ১০৬৫-এর কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের শাহাপাড়া বিএসএফ ক্যাম্পের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে মোছা. ঝর্ণা […]

মার্চ 7, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (০৭ মার্চ ২০২৬) রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটি উত্তোলনরত অবস্থায় কুড়িগ্রাম সদর উপজেলার টকরিহাট এলাকার আনিসুর রহমানকে আটক করা হয়। […]

মার্চ 6, 2026
শাজাহান খন্দকার কুড়িগ্রামের উলিপুরে রমনা কমিউটার ট্রেনের তিনটি কোচ লাইনচ্যুত হওয়ায় উলিপুর থেকে রমনা বাজার পর্যন্ত রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে ট্রেনে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। শুক্রবার (০৬ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে রমনা বাজার থেকে রংপুরগামী রমনা কমিউটার ট্রেনটি উলিপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ইঞ্জিনিয়ার গেট এলাকায় […]

মার্চ 5, 2026
শাজাহান খন্দকার কুড়িগ্রামের উলিপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের লক্ষ্যে এক সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় উলিপুর উপজেলা অডিটোরিয়াম হলরুমে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উলিপুর ডেভেলপমেন্ট ফোরামের ইউনিটি অ্যান্ড ইনক্লুশন উইংয়ের আহ্বায়ক কল্লোল মজুমদার টুটুলের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে […]

মার্চ 1, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাজু মিয়া মাদকবিরোধী বক্তব্য দেওয়ায় তার উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ছিনাই ইউনিয়নের মাদক ব্যবসায়ী বদিউজ্জামান বদি, তার ছেলে সোহেল মিয়া এবং কুখ্যাত সন্ত্রাসী জসিম মিয়া গং দেশীয় অস্ত্র নিয়ে সাজু মিয়া ও তার পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। […]

ফেব্রুয়ারি 27, 2026
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৪৬ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক রাহিমুল ইসলাম সজীব কুড়িগ্রামের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৪৬ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের বিভিন্ন […]

ফেব্রুয়ারি 23, 2026
মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনে,কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক’ মিলি কায়কোবাদকে চায় কুড়িগ্রাম বাসি। কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক’ মোছাঃ মোসলেমা বেগম মিলি কায়কোবাদকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে দেখতে চাওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। তাদের মতে, দলের কঠিন সময় থেকে শুরু করে বিভিন্ন […]

ফেব্রুয়ারি 22, 2026
মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযানে ভারতীয় ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তঘেঁষা আব্দুল্লাহ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে অভিযান পরিচালনা করেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন-এর অধীন গংগাহাট ক্যাম্পের সদস্যরা। অভিযানে […]