ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ১,৩৫০ পিস ইয়াবা ও ১ কেজি জিরা জব্দ


hamarkur6 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন /
ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ১,৩৫০ পিস ইয়াবা ও ১ কেজি জিরা জব্দ

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযানে ভারতীয় ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তঘেঁষা আব্দুল্লাহ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে অভিযান পরিচালনা করেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন-এর অধীন গংগাহাট ক্যাম্পের সদস্যরা। অভিযানে ভারতীয় ১ কেজি জিরাসহ ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।