বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে রমনা কমিউটার ট্রেনের তিন কোচ লাইনচ্যুত, দুর্ভোগে যাত্রীরা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাজাহান খন্দকার

কুড়িগ্রামের উলিপুরে রমনা কমিউটার ট্রেনের তিনটি কোচ লাইনচ্যুত হওয়ায় উলিপুর থেকে রমনা বাজার পর্যন্ত রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে ট্রেনে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

শুক্রবার (০৬ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে রমনা বাজার থেকে রংপুরগামী রমনা কমিউটার ট্রেনটি উলিপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ইঞ্জিনিয়ার গেট এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনটির তিনটি কোচ লাইনচ্যুত হয়।

বিজ্ঞাপন

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুতির কারণে উলিপুর থেকে রমনা বাজার পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে ট্রেনে থাকা যাত্রীরা বিকল্প পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে রওনা দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম–রমনা বাজার রেলপথে এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগে একই রুটে মালবাহী ওয়াগন ও রিলিফ ট্রেনসহ মোট চারবার লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর রেলপথটি পুনরায় চালু করতে বাংলাদেশ রেলওয়ে ২০২১ সালে সংস্কার কাজ শুরু করে, যা ২০২৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৬ সালেও সেই সংস্কার কাজ পুরোপুরি শেষ হয়নি এবং কাজ চলছে ধীরগতিতে।

এলাকাবাসীর অভিযোগ, অনেক স্থানে রেললাইনের কাঠের স্লিপার পচে গেছে এবং লাইনের নিচে প্রয়োজনীয় পাথরের ঘাটতি রয়েছে। ফলে পুরো রেলপথটি বর্তমানে ঝুঁকিপূর্ণ ও জোড়াজীর্ণ অবস্থায় রয়েছে। এ কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বলে তারা জানান।

এদিকে এলাকাবাসী দ্রুত কুড়িগ্রাম থেকে রমনা বাজার পর্যন্ত পুরো রেললাইন সংস্কার কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে উলিপুর রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী আরিফ সাংবাদিকদের জানান, রমনা কমিউটার ট্রেনের তিনটি কোচ লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লাইনচ্যুত কোচগুলো কখন উদ্ধার করা হবে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 10

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]