
ডেস্ক নিউজ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৭ মার্চ ২০২৬) রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটি উত্তোলনরত অবস্থায় কুড়িগ্রাম সদর উপজেলার টকরিহাট এলাকার আনিসুর রহমানকে আটক করা হয়। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অবৈধ মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :