বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

শহীদ জিয়াউর রহমানের ৮০’র দশকের ছবি স্মৃতি আঁকড়ে রেখেছেন যুবদলের কর্মী লিটা

মার্চ 26, 2026

মোঃ মাইদুল ইসলাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অন্যতম সদস্য মোঃ লিটন শেখ লিটা ব্যতিক্রমী এক উদ্যোগের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে দৃষ্টি আকর্ষণ করেছেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০’র দশকের একটি বিরল ছবি তিনি নিজ খরচে সংরক্ষণ করে ভূরুঙ্গামারী কলেজ মোড়ে টানিয়ে রেখেছেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির […]

উত্তরের দুই জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত

মার্চ 24, 2026

নিউজ ডেস্ক লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার অর্থনৈতিক অগ্রযাত্রায় শিল্পায়নকে নতুন মাত্রা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ সম্ভাবনাকে কাজে লাগাতে করণীয় নির্ধারণে লালমনিরহাটে এক উচ্চ পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার শিল্পায়নের সম্ভাবনা” শীর্ষক এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন […]

কুড়িগ্রামের খাইরুজ্জামালের ভারতে কারাগারে মৃত্যু : ৩৮ দিন পর মরদেহ দেশে ফেরত

মার্চ 19, 2026

নিউজ ডেস্ক ভারতে কারাবন্দি অবস্থায় মৃত্যুর ৩৮ দিন পর খাইরুজ্জামাল (৪২)-এর মরদেহ দেশে ফিরিয়ে দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে লালমনিরহাটের চেংড়াবান্দা (বুড়িমারী) স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। খাইরুজ্জামাল কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল্লার […]

‎কুড়িগ্রামে তদন্ত ছাড়াই মামলা,প্রতিবেশীর প্রতিবাদকে মব বলছে পুলিশ

মার্চ 17, 2026

মোঃ মশিউর রহমান বিপুল ‎কুড়িগ্রামে টাকা চুরি,শ্লীলতাহানী ঘটনায় পূর্ব তদন্ত ছাড়াই মামলা রের্কড করে অভিযুক্তদের ধরতে আসে পুলিশ।পরে স্থানীয় সংসদের সহযোগীতা নিয়ে অভিযুক্তদের আটক করা থেকে বিরত রাখে স্থানীয়রা। এই ঘটনাটি ঘিরে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।পরের দিন আবার পুলিশই বাদীর সাথে গোপনে দেখা করে।ফেরার পথে এলাকাবাসী প্রতিবাদ করতে গেলে প্রতিবাদকে মব বলে আখ্যায়িত করার অভিযোগ […]

ট্রাকের বেপরোয়া ধাক্কায়, কুড়িগ্রাম-২ আসনের এমপির গাড়ি বিধ্বস্ত, আহত-৩

মার্চ 17, 2026

ডেস্ক নিউজ ট্রাকের বেপরোয়া ধাক্কায় বিধ্বস্ত হয়েছে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের গাড়ি। মঙ্গলবার (১৭ মার্চ) আনুমানিক সকাল সাড়ে ৬টায় রংপুর-কুড়িগ্রাম সড়কেরকাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সংসদ সদস্যের গাড়িটি রংপুরের কাউনিয়া উপজেলার বেইলি ব্রীজ এলাকায় পৌঁছালে সেখানে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া […]

চরাঞ্চলবাসীর সঙ্গে আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত

মার্চ 16, 2026

নিউজ ডেস্ক কুড়িগ্রামের উলিপুর উপজেলা এর থেতরাই ইউনিয়ন-এর চরাঞ্চলবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) জুয়ান সতরা নূরানী মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে মাওলানা আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্ট। মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহ আজিজুর রহমান তরুণ। মাওলানা রাশেদুল ইসলাম-এর […]

কচাকাটায় বাজার যাওয়ার রাস্তার বেহাল দশা, একটু বৃষ্টি হলেই দুর্ভোগ

মার্চ 16, 2026

মোঃ আবু সাঈদ ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে যাওয়ার প্রধান সড়কটির অবস্থা বর্তমানে অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। সোমবার (১৬ মার্চ) সামান্য বৃষ্টি হওয়ার পরই রাস্তার করুণ চিত্র ফুটে ওঠে। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে কাদাময় হয়ে যায়। কোথাও কোথাও রাস্তার ভেতরের রড পর্যন্ত বের হয়ে পড়েছে, যা চলাচলকে […]

নাগেশ্বরীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সরকারি অনুদানের খেজুর বিতরণ

মার্চ 16, 2026

মোঃআবু সাঈদ ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সরকারি অনুদানের খেজুর বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে পবিত্র রমজান মাস উপলক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। তিনি নিজ হাতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের […]

আজ পবিত্র লাইলাতুল কদর

মার্চ 16, 2026

নিউজ ডেস্ক আজ ১৬ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর। মুসলমানদের কাছে এটি অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও নফল নামাজের মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন। রমজান মাসের শেষ দশকের যেকোনো বিজোড় রাত লাইলাতুল কদর হতে পারে। তবে অনেক আলেমের মতে, ২৬ রমজানের দিবাগত রাতেই শবেকদর হওয়ার সম্ভাবনা বেশি। […]

নাগেশ্বরীর বেরুবাড়ী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

মার্চ 15, 2026

মিজানুর রহমান কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৪ নম্বর বেরুবাড়ী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকার নির্ধারিত পরিমাণ চাল না পেয়ে বঞ্চিত হচ্ছেন অনেক সুবিধাভোগী। জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল ৫ হাজার ৩ শত পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে ভিজিএফের চাল […]