বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

মন্ডলহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে অভিযোগপত্র জমা প্রদান

এপ্রিল 2, 2026

নিউজ ডেস্ক মন্ডলহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে চলমান অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে স্থানীয় সচেতন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিদিন সন্ধ্যার পর বিদ্যালয়ের মাঠে মাদক সেবনসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ সংঘটিত হচ্ছে, […]

ভূরুঙ্গামারীতে টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

এপ্রিল 1, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভুরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গত দুই সপ্তাহের টানা বৃষ্টিতে মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ করে বোরো ধান, ভুট্টা ও বিভিন্ন শাকসবজির ক্ষতির কারণে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে অব্যাহত বৃষ্টির ফলে পাটশাক, আলু, বেগুন, করলা, ঢ্যাঁড়স, কচুসহ নানা ধরনের সবজি ক্ষতির […]

অপরাধীর শাস্তির দাবিতে সাংবাদিকের মানববন্ধন

এপ্রিল 1, 2026

মোঃ জাহিদ হাসান, রাজারহাট কুড়িগ্রামের রাজারহাটে সাংবাদিকের উপরে হামলার প্রতিবাদ ও অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।‎মানববন্ধনে বক্তারা বলেন,গত ২৭ মার্চ সনাতনীদের সর্ববৃহৎ উৎসব সিন্দুরমতি মেলা থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে গ্রীন ক্যাপের সামনে দৈনিক ইত্তেফাক ও নিউ ন্যাশন পত্রিকার রাজারহাট প্রতিনিধি আরিফুল ইসলাম অতর্কিত হামলা ও ছিনতাইয়ের শিকার হয়।অতর্কিত […]

কুড়িগ্রামে দুই দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এপ্রিল 1, 2026

ডেস্ক নিউজ জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আসাদুজ্জামান। ২০২৬ সালের নিবন্ধিত জেলার ৫৭৫ জন হাজীকে নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা মোঃ হাবিবুর রহমান (জমিরিয়া রশিদিয়া কওমী মাদ্রাসা, ক্যাতারমোড়), মুফাচ্ছির মাওলানা মোঃ আইয়ুব আলী আনসারী, অধ্যক্ষ মোঃ নুর বখত মিয়া […]

ভুরুঙ্গামারীতে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন

মার্চ 31, 2026

মোঃ মাইদুল ইসলাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (দ্বিতীয় সংশোধনী)” প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে এ উদ্যোগ গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, ভুরুঙ্গামারীর আয়োজনে অনুষ্ঠিত […]

ভিতরবন্দে সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, প্রতিবাদে উত্তেজনা

মার্চ 27, 2026

মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ শিল্পকলা একাডেমির আয়োজনে ঈদ আনন্দ উপলক্ষে অনুষ্ঠিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্যের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) আয়োজিত ওই অনুষ্ঠানে ‘আইরিন’ নামক এক নৃত্যশিল্পীর পরিবেশিত নৃত্যকে কেন্দ্র করে দর্শকদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ রয়েছে, তার নৃত্য পরিবেশনা অশালীন ও বেহায়াপনার পর্যায়ে পৌঁছায়, যা […]

কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার

মার্চ 27, 2026

মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজা সহ এনামুল হক ওরফে এলাম (৪৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার (২৭ নভেম্বর) গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। […]

কুড়িগ্রামে World Vision Bangladesh-এর আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মার্চ 26, 2026

রাফি ইসলাম, কুড়িগ্রাম ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার মহান Independence Day (Bangladesh) উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্র মাঠ প্রাঙ্গণে World Vision Bangladesh কুড়িগ্রাম এপির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপি ম্যানেজার নীতা ফ্লোরা দাশ, সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জীব গাইন, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, মারিও মার্ডি, স্পনসরশিপ […]

কচাকাটার কৃষ্ণপুর-কালাডাঙ্গায় ব্রহ্মপুত্রে মহা অষ্টমী স্নান অনুষ্ঠিত

মার্চ 26, 2026

মোঃআবু সাঈদ ইসলাম কচাকাটা কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা থানার বল্লভেরখাষ ইউনিয়নের কৃষ্ণপুর-কালাডাঙ্গা ব্রহ্মপুত্র নদের ঘাটে মহা পবিত্র অষ্টমী স্নান ও গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই ধর্মীয় আয়োজনে ভুরুঙ্গামারী, কচাকাটা ও নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থীর আগমন ঘটে। আয়োজক সূত্রে […]

উলিপুর পাঁচপীর রেলস্টেশনে জুয়া খেলার দায়ে এক ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা

মার্চ 26, 2026

শাহজাহান খন্দকার, উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর রেলস্টেশন এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার দায়ে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, উলিপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ জাহেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় জরুরি ডিউটি পালনকালে […]