
এপ্রিল 7, 2026
মোঃ মাইদুল ইসলাম ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালটি জেলার প্রায় ২০ লাখ মানুষের একমাত্র প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র হলেও দীর্ঘদিনের জনবল ও অবকাঠামোগত সংকটে সেবার মান চরমভাবে ব্যাহত হচ্ছে। নানা সীমাবদ্ধতায় হাসপাতালটি নিজেই যেন ‘দুরারোগ্য’ সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে।প্রয়োজন ১৭৮ চিকিৎসক, কর্মরত মাত্র ২৩:হাসপাতাল প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৯৬৮ সালে ৫০ শয্যার হাসপাতাল হিসেবে যাত্রা শুরু […]

এপ্রিল 7, 2026
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম ৭ এপ্রিল ২০২৬ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাইটসেভার্সের সহযোগিতায় কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতাল […]

এপ্রিল 4, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামে ধানক্ষেতে ভেসে উঠলো জাতীয় স্মৃতিসৌধ।ধান গাছের চারা লাগিয়ে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি তৈরি করে আলোচনায় এসেছেন মোঃ জাফর সাদিক নামের এক শিক্ষক। তিনি জেলার উলিপুর উপজেলার উলিপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসাবে কর্মরত আছেন তিনি।এর আগে ধান গাছের চারা দিয়ে ধানক্ষেতে জাতীয় ফুল, পতাকা আর দেশের মানচিত্রের নকশা ফুটিয়ে তুলেছিলেন এই স্কুলশিক্ষক।পেশায় […]

এপ্রিল 4, 2026
মাইনুল ইসলাম “উলিপুর বইমেলা হোক উত্তরাঞ্চলের সাহিত্য সংস্কৃতির মিলন মেলা”—এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৩০,তম উলিপুর বইমেলা। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় উলিপুর বিজয় মঞ্চ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাত দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করা হয়।উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম […]

এপ্রিল 4, 2026
মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রামের ফুলবাড়ীতে অর্থনৈতিক সমস্যার কারণে পরিবারের কাছে টাকা না পেয়ে আজিমুল ইসলাম (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ এপ্রিল) তিনি মারা যান। নিহত আজিমুল ইসলাম শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের অটোচালক ফজলুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তিনি বাড়িতে এসে বাবার […]

এপ্রিল 4, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম শহর কিংবা গ্রামের সড়কে প্রায়ই চোখে পড়ে এক হৃদয়স্পর্শী দৃশ্য। একটি হুইলচেয়ারে বসে আছেন এক নারী, আর সেটি ঠেলে নিয়ে চলেছেন তার শারীরিক প্রতিবন্ধী স্বামী। জীবনের কঠিন বাস্তবতায় পড়ে তারা বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি—শুধু দু’মুঠো খাবারের জন্য। ভূমিহীন এই দম্পতি আব্দুল আজিজ ও শাহিনা বেগম বর্তমানে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ধরলা আশ্রয়ণ […]

এপ্রিল 3, 2026
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম একটি সাধারণ জিলাপি বিক্রির ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি তারকা বনে যাওয়া কুড়িগ্রামের তাইজুল ইসলাম তাজু এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এই খ্যাতি আশীর্বাদের চেয়ে যেন বিড়ম্বনাই বেশি হয়ে দাঁড়িয়েছে তার জীবনে। প্রতিদিন শত শত মানুষ আর সংবাদকর্মীদের আনাগোনা, একের পর এক সাক্ষাৎকার আর নানা প্রতিশ্রুতির ভিড়ে দিশেহারা হয়ে পড়েছেন […]

এপ্রিল 2, 2026
মাইনুল ইসলাম, উলিপুর উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোড়াই মাস্টার পাড়া গ্রামের মৃত আশরাফ আলী ছেলের মোঃ মিজানুর রহমানের নামে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমা চুরি হলে মোঃ মিজানুর রহমান বুঝতে পেরে অনুসন্ধানের জন্য পোলটির কাছে আসেন সেখানে আসলে আলামত হিসেবে ১০ ফিট একটি রশি, দু ফিট করে চারটি রোড, দুই ফিট একটি সিলভারের তার এবং […]

এপ্রিল 2, 2026
রনবীর রায় রাজ, ফুলবাড়ী কুড়িগ্রামের উপজেলায় ফুলবাড়ী উপজেলার কবিরমামুদ গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার।জানা গেছে, উপজেলার চন্দ্রখানা মুসল্লীপাড়া গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বাবুল কৃষিজমি নষ্ট করে অনুমোদন ছাড়াই পুকুর খনন করছিলেন। বিষয়টি জানতে পেরে […]

এপ্রিল 2, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের রৌমারী উপজেলার আমবাড়ী ফ্রেন্ডশিপ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।বুধবার দুপুরে দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, প্রায় এক মাস ধরে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে। এতে করে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস থেকে বঞ্চিত হয়ে খোলা […]