ফুলবাড়ীতে আবাদি জমি কেটে পুকুর খনন: এক লাখ টাকা জরিমানা


Shahariar Srejon প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন /
ফুলবাড়ীতে আবাদি জমি কেটে পুকুর খনন: এক লাখ টাকা জরিমানা

রনবীর রায় রাজ, ফুলবাড়ী

কুড়িগ্রামের উপজেলায় ফুলবাড়ী উপজেলার কবিরমামুদ গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ‎উপজেলা নির্বাহী অফিসার।‎জানা গেছে, উপজেলার চন্দ্রখানা মুসল্লীপাড়া গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বাবুল কৃষিজমি নষ্ট করে অনুমোদন ছাড়াই পুকুর খনন করছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।‎‎এসময় অবৈধভাবে আবাদি জমি কাটার অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।‎‎উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে‎